লগইন
আলমডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রয়ের অভিযোগ ৬টি ফার্মেসী মালিককে জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল বিক্রয়ের অভিযোগ ৬টি ফার্মেসী মালিককে জরিমানা

আলমডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল এবং নকল ব্যাথা নাশক ক্রিম বিক্রয়ের অভিযোগ ৬টি ফার্মেসী মালিককে জরিমানা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার সকালে আলমডাঙ্গা শহরের হাইরোডে ভ্রাম্যমান অভিযান চালিয়ে এ জরিমানা করেন জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ।


জানাগেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে আলমডাঙ্গা শহরের হাইরোডের ফার্মেসীগুলোতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।

এসময় মেয়াদ উত্তীর্ণ ঔষুধ রাখার দায়ে মন ফার্মেসীর মালিক হাবিবুর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মেডিসিন কর্ণারের মালিক আব্দুল ওহাবকে ২ হাজার টাকা, ইয়াসিন ফার্মেসীর মালিক আলমগীর হোসেনকে ৩ হাজার টাকা, লতা ফার্মেসীর মালিক হাজি তৈয়ব আলীকে ৭ হাজার টাকা ও হীরা ফার্মেসীর মালিক ইমারত হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে একই সময় আনিছা ফার্মেসীর মালিক হাফিজুর রহমানকে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল এবং নকল ব্যাথা নাশক ক্রিম বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় বিভিন্ন কোম্পানির এক কার্টুন বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পুল ঔষুধ জব্দ করেন। ভ্রাম্যমান অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৩ মিনিট আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৩ মিনিট আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৭ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

৮ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

৮ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

৯ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১০ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১০ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।