সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদক দ্রব্য সেবনের অপরাধে গোবিন্দপুর মাঠপাড়ার রনির কারাদন্ড
আলমডাঙ্গায় মাদক দ্রব্য সেবনের অপরাধে গোবিন্দপুর মাঠপাড়ার রনির ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ৬ এপ্রিল বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেড রনি আলম নূর এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার গোলাপ আলীর ছেলে রনি(৩৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য সেবন করে আসছিল। ৬ এপ্রিল আলমডাঙ্গা থানার এসআই সুমন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক সেবনকালে রনিকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে সংবাদ প্রদান করা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদারত পরিচালনা করে রনিকে ১ বছর ৬ মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা এবং অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জনের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জরিমানা
১ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড
১ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার
২ ঘন্টা আগে