লগইন
আলমডাঙ্গায় ফসলের ক্ষেত কাটা ও ফলের গাছ নষ্ট করার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় ফসলের ক্ষেত কাটা ও ফলের গাছ নষ্ট করার অভিযোগ

আলমডাঙ্গার পোলতাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরধরে কৃষক বকুল হোসেনের ফসলের ক্ষেত কাটা ও ফলের গাছ নষ্ট করার অভিযোগ উঠেছে একই গ্রামের ডাবলু, টুটুল, পল্টু ও সামাদ আলীর বিরুদ্ধে। গত ২৫ ফেব্রুয়ারি শনিবার রাতের আধারে মাঠের শস্য ক্ষেত ও ফলের গাছ কেটে তসরুফ করে। সংঘবদ্ধভাবে তারা এ ঘটনা ঘটায়।


জানা গেছে, উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের জবেদ আলীর ছেলে বকুল হোসেনের সাথে একই গ্রামের মৃত আবুল হোসেনর ছেলে ডাবলু, ভাদু বিশ্বাসের ছেলে পল্টু ও টুটুল এবং আবুল হোসেনের জামাই সামাদ আলীর বিরোধ চলে আসছিল। বকুল হোসেন মাঠে কৃষি কাজ করেন। তিনি গ্রামের মাঠে নিজের জমিতে আম, জাম, পেঁপে ও কলা বাগান করেছেন। তার পাশেই একটি জমিতে ভুট্টা, টমেটো ও রসুন ক্ষেত করেছেন। শনিবার রাতের আধারে গ্রামের এই চক্রটি মাঠে গিয়ে বকুলের ক্ষেত কেটে ও নষ্ট করে প্রায় ২ লাখ টাকার ক্ষতি করেছে। সকালে বকুল মাঠে গিয়ে এঘটনা দেখে আলমডাঙ্গা থানায় ৪ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এবিষয়ে আলমডাঙ্গা থানার আফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, পোলতাডাঙ্গার মাঠে এক কৃষকের ফসলের ক্ষেত কাটা ও নষ্ট করে দেওয়ার অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

১ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৩ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৩ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

৪ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

৪ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

১০ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

১২ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

১২ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।