লগইন
আলমডাঙ্গায় পথসভায় ডায়মন্ড ওয়াল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জুলাই, ২০২৩ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় পথসভায় ডায়মন্ড ওয়াল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বের কারণে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে


আগামী সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডায়মন্ড ওয়াল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালা আলমডাঙ্গায় পথসভা করেছেন। ৮ জুলাই শনিবার বিকেলে শহরের আল তায়েবা মোড়ে তিনি পথসভা করেন। এতে তার অনুগত নেতাকর্মীরা অংশ নেন। এর আগে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আবুল কামাল আজাদের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোডাউন নিয়ে বন্ডবিল রেলগেট থেকে বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, তারাদেবী ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবু দিলীপ কুমার আগরওয়ালা সাথে নিয়ে আলমডাঙ্গা শহর প্রদক্ষিণ করেন।


পথসভায় দীলিপ কুমার আগরওয়ালা বলেন, আওয়ামীলীগ সরকার দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন ঈর্শনীয় পর্যায়ে পৌছে গেছে। আজ বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। উন্নয়নের এই ধারাকে এগিয়ে নিতে আগামী নির্বাচনে আবারো নৌকা বিজয়ী করতে হবে। তিনি বলেন, আলমডাঙ্গার সাথে আমার নাড়ির সম্পর্ক রয়েছে। আমি এই শহরে অনেকদিন কাটিয়েছি। এখনও আমি আপনাদের সাথেই আছি। আপনাদের সেবা করার ব্রত নিয়ে আপনাদের মাঝে এসেছি। আপনারা নৌকাকে ভোট দিবেন।


উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, কেউই একমাত্র নেতা নন। বিকল্প নেতা আছে। আগামী নির্বাচনে নেতার পরিবর্তন করে চুয়াডাঙ্গাবাসীকে দেখিয়ে দিতে আমরা মাঠে নেমেছি।


পথসভায় আলমডাঙ্গা সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমানের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন পবিত্র কুমার আগরওয়ালা, বাবু নিরঞ্জন কুমার আগরওয়ালা, চুয়াডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনী টিটু, তারাদেবী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আলমগীর শিপলু, জামজামি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবলু চৌধুরী, আনিসুজ্জামান জম, আওয়ামীলীগ নেতা মাহবুুবুর রহমান, আবু তালেব, কুতুব আলী, ড. জনি, আবু জাফর, রুহুল আমীন, জেলা পরিষদের সাবেক সদস্য তপন কুমার বিশ্বাস, হারদী ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আশরাফুল হক, সাবেক ছাত্রলীগ নেতা সাইকা, তামিম, সম্রাট, সাব্বির আহমেদ, ইউপি সদস্য জনি, সাবেক ইউপি সদস্য হীরা লাল, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, মিরাজসহ বেশকিছু সংখ্যক নেতাকর্মি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

৩২ মিনিট আগে
ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

৩৩ মিনিট আগে
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

১ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

১ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

২ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

২ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৮ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

১০ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

১০ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

১১ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।