লগইন
আলমডাঙ্গায় নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় দুই জন গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ ডিসেম্বর, ২০২০ | ১২:০০ রাত ৩৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় দুই জন গ্রেফতার

আলমডাঙ্গা প্রতিনিধি:  আলমডাঙ্গায় নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধারের ঘটনায় পুলিশ প্রধান অভিযুক্তসহ দুই জনকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার ভোরে তাদের হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। কঙ্কালের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। আটককৃতরা হল আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে শিপন আলী (২২) ও তার স্ত্রী ইভা খাতুন। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির বলেন, শুক্রবার সকালে খাদিমপুর গ্রামবাসী মাছ ধরার সময় পুকুরের কচুরিপানার নিচে কঙ্কাল দেখতে পায়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে শিপন ও তার স্ত্রী ইভা গাঁঢাকা দেয়। পুলিশ রাতে প্রধান অভিযুক্ত শিপনকে আটকের জন্য অভিযান চালায় আলমডাঙ্গার বিভিন্ন স্থানে। পরে খাদিমপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে স্বামী-স্ত্রীকে আটক করে। রাতে নিহতের ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় ৮ জনের নাম উল্লেখসহ কয়েক জনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা করেন। মামলায় শাহিন আলী ও ইভা খাতুনকে পুলিশ শনিবার ভোরে গ্রেফতার দেখান। তিনি আরও বলেন, অন্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। ময়না তদন্ত শেষে কঙ্কাল পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর নিখোঁজ হয় আলমডাঙ্গা খাদিমপুর গ্রামের আলমগীর হোসেন(২২)। নিখোঁজের ৫৬ দিন পর তার কঙ্কাল উদ্ধার হয় গ্রামের একটি পুকুর থেকে। প্যান্ট দেখে তার বাবা ও ভাই সনাক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

২ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

২ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

৯ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১০ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১০ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১১ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

১২ ঘন্টা আগে
মেহেরপুরে মাছবাহী আলগামন উল্টে দুজন আহত, হাসপাতালে ভর্তি

আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় যুবদল নেতা আব্দুল হাই বল্টুর ১৪তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।