সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় নানা কর্মসুচির মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালন
আলমডাঙ্গায় নানা কর্মসুচির মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালন করা হয়েছে। “ প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দূর্যোগ মোকাবিলায় আনবে গতি” এই শ্লোগান কে সামনে রেখে আলমডাঙ্গায ফায়ার সপ্তাহ অনুষ্ঠানের আয়োজন করা হয় । বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকালে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শাহজাাহান আলীর সভাপতিত্বে ফায়ার সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁ। এছাড়াও উপস্থিত ছিলেন রিডার নাছির উদ্দিন, আব্দুর রহমান, অন্যান্য সদস্য এবং গন্যমান্য ব্যক্তি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমা কামরুন্নাহার আখিঁ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জনসেবাই ফায়ার সার্ভিসের কাজ ও অগ্রনি ভুমিকার কার্যকরী ভূমিকা তুলে ধরেন। এরপর আলমডাঙ্গা শহরে ফাযার সার্ভিসের গাড়ির শোভা যাত্রা করেন।
স্বাগত বক্তব্যে ফায়ার সার্ভিসের তথ্য উপস্থাপন করে জানান, চলতি বছরে উপজেলায় মোট আগুনের ঘটনা ঘটে ৪৪ টি। এর মধ্যে ক্ষতি সাধন হয় ৩০ লক্ষ ১১ হাজার টাকা। উদ্ধার করা হয় ৯৪ লক্ষ ৩০ হাজার সমপরিমাণ টাকা। সড়ক দূর্ঘটনাসহ অন্যান্য দূর্ঘটনার সংখ্যা ৯টি। এর মধ্যে আহত ভাবে উদ্ধার করা হয় ৫ জনকে। “প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দূর্যোগ মোকাবিলায় আনবে গতি” এই প্রতিপাদ্যে অগ্রনি ভুমিকা রাখার ব্রত নিয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স করোনা কালিন সময়েও কাজ করে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে দেশের এই বীর সেনাদের প্রতি গভীর ভাবে ভালবাসা জ্ঞাপন করেন আগত অতিথিগণ। এছাড়াও অগ্নী প্রতিরোধ সম্পর্কে মাইকযোগে প্রচার অভিযান, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় অগ্নী প্রতিরোধ ব্যবস্থা পরিদর্শন ও সম্পর্কে আলোচনা ও পরামর্শ প্রদান এবং লিফলেট বিতারণ করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় লোকমান হোসেন(প্রাঃ) হাসপাতালে জরিমানা ৩দিন না যেতেই সিজারের পর প্রসূতির মৃত্যু : ক্লিনিক মালিকের ১ মাসের কারাদণ্ড
১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গোডাউন থেকে ১৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা
৩ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার
১৭ ঘন্টা আগে