সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বেলগাছি গ্রামের মিঠু গ্রেফতার
আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বেলগাছি গ্রামের মিঠুকে গ্রেফতার করেছে। ৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ বাজারের সুজন ফার্মেসীর সামনে থেকে তাকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মিঠু(৩৫) উপজেলার বেলগাছি গ্রামের রথখোলাপাড়ার মৃত আব্দুল্লাহর ছেলে।
জানাগেছে, উপজেলার বেলগাছি গ্রামের মিঠু দীর্ঘদিন ধরে এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে। সে এলাকার বাইরে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট কিনে নিয়ে এসে গ্রামে বিক্রয় করে। তার কারণে এলাকার যুব সমাজ মাদক সেবন করে নষ্ট হয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার বিকেলে সে মাদক নিয়ে এলাকায় আসছিল। মুন্সিগঞ্জ বাজারে তাকে দেখে সন্দেহ করে তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে। এসময় তার কথাবার্তা ঠিক না থাকায় তাকে তল্লাশি করে। এসময় তার নিকট থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত
১ ঘন্টা আগে
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চেয়ারম্যান প্রার্থী পলাশ আহমেদের পক্ষে ১২ শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউন অনুষ্ঠিত
২০ ঘন্টা আগে