লগইন
আলমডাঙ্গায় জব্বার ও রাশেদুল ইসলাম জুয়েল নামের দুই মাদক বিক্রেতা গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৩ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় জব্বার ও রাশেদুল ইসলাম জুয়েল নামের দুই মাদক বিক্রেতা গ্রেফতার

আলমডাঙ্গার গড়চাপড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে জব্বার ও রাশেদুল ইসলাম জুয়েল নামের দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে মুন্সিগঞ্জ গড়চাপড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজনের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জব্বার (৬০) আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়ার মৃত ছাদেক আলীর ছেলে ও রাশেদুল ইসলাম জুয়েল (২৩) বন্ডবিল উত্তরপাড়ার শামীম হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃত দু'জনের কাছ থেকে ৬শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

আলমডাঙ্গার জেহালা ইউনিয়ন জুড়ে মাদকের কারবার সংক্রান্ত বিষয়ে স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের পর পুলিশ জেহালা ইউনিয়নে ব্যাপক মাদক বিরোধী অভিযান শুরু করেছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার নাথ এর নির্দেশে মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্পের আইসি এসআই (নিঃ) ইউসুফ আলী, এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।


গোপন সংবাদের ভিত্তিতে গড়চাপড়া গ্রামের শুকুর আলীর ছেলে চিহ্নিত মাদক কারবারী সুজনের বাড়িতে অভিযানকালে সেখানে গাঁজা বেচাকেনার সময় জব্বার ও রাশেদুল ইসলাম ওরফে জুয়েলকে হাতে নাতে আটক করে পুলিশ।


গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। এদিকে পুলিশের ব্যাপক মাদক বিরোধী অভিযানে চিহ্নিত মাদক কারবারীরা দিয়েছে গা ঢাকা।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, মাদকের সাথে কোন আপোষ নেই। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

৫৭ মিনিট আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

৫৮ মিনিট আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

১ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

১ ঘন্টা আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

২ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

৩ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

৩ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৫ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।