লগইন
আলমডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ জুলাই, ২০২৪ | ০৬:০০ বিকাল ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

আলমডাঙ্গায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন“ বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে ওই শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়। মঙ্গলবার ৯ জুন আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক পর্যাযে ১০ জন, মাধ্যমিক পর্যায়ে ৫ জন ও কলেজ পর্যায়ে ৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির টাকা এবং ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়।

শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাসের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা।

এর আগে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, ‘পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে এগিয়ে নিতে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি শিক্ষাখাতে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রত্যেক অভিভাবকে তার সন্তানের দিকে খেয়াল রাখতে হবে। সে কি করছে, কোথায় যাচ্ছে। রাতে পড়ার টেবিলে বলে লেখাপড়া করছে কি না। ১৮ বছরের নিচে কোন শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন দেওয়া যাবে না।

শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কেএম মুঞ্জিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মাসুম বিল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু, জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুরুল হুদা মনির, মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক।

কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী জয়া বিলাসী, আলডাঙ্গা পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুপম কুমার অর্পন ব্যাধ, অভিভাবকদের মধ্যে নাজমা রানী। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


তারপূর্বে জেলা প্রশাসক পৌরসভাসহ কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

১ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

১ ঘন্টা আগে
মেহেরপুরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে শিশু নিহত

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

৩ ঘন্টা আগে
ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ’ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা

কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ার ডেঙ্গু হটস্পট থানাপাড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ

আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক জাহিদ : দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার : ২ মাসের কারাদণ্ড ও অর্থদন্ড

উইগ্রো টেকনোলজিসের হাত ধরে সমৃদ্ধির পথে কৃষক

৬ ঘন্টা আগে
উইগ্রো টেকনোলজিসের হাত ধরে সমৃদ্ধির পথে কৃষক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।