লগইন
আলমডাঙ্গায় কুরআনিস্ট মতবাদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২২ | ০৬:০০ বিকাল ২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় কুরআনিস্ট মতবাদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আলমডাঙ্গায় কুরআনিস্ট মতবাদ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর শুক্রবার বাদ মাগরিব আলমডাঙ্গা কাছারীপাড়া দারুস সুন্নাহ নুরানী একাডেমীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াত এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাওলানা আম্মারুল হক এবং বিশ্ববিখ্যাত আল আজহার ইউনিভার্সিটির হিস্ট্রি এন্ড সিভিলাইজেশ্যন ডিপার্টমেন্টের শিক্ষার্থী মাওলানা হুজাইফা আওয়াদ। আলমডাঙ্গা উপজেলা মসজিদের খতীব মাওলানা মাসউদ কামালের দুআর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।


মাওলানা ইমদাদুল হকের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই কুরআন কারীম থেকে তিলাওয়াত করেন হাফেজ আল ইমরান বকুল। মাওলানা আম্মারুল হক তার আলোচনায় কুরআনিস্ট মতবাদের উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস বিস্তারিত তুলে ধরেন। এছাড়া, মাওলানা হুজাইফা আওয়াদ হাদীসের প্রামাণ্যতা ও সংকলনের ইতিহাসের উপর প্রামাণ্য আলোচনা উপস্থাপন করেন।


ইসলামিক কালচারাল সেন্টার 'আবর্তন' আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পশুহাট মসজিদের খতীব মাওলানা হোসাইন আহমাদ, মাদরাসাতুুত তাকওয়ার মুহতামিম মুফতি মাহদি হাসান, বড় মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর মাদরাসাতুস সুন্নাহর পরিচালক কামরুজ্জামান, দারুস সুন্নাহ একাডেমীর পরিচালক ফেরদৌস ওয়াহিদ, আশরাফুল আলম, দারুল ইসলাম নুরানী মাদরাসার শিক্ষক ইকরামুল হকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ইসলাম প্রিয় জনতা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

১৬ মিনিট আগে
আলমডাঙ্গায় গাড়ি চেকিংয়ের নামে পুরাতন মোটরসাইকেল হাটে আসা ক্রেত-বিক্রেতাদের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আলমডাঙ্গায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

১৯ মিনিট আগে
আলমডাঙ্গায়  মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় ট্রাইব্রেকারের রোমাঞ্চে চ্যাম্পিয়ন বন্ডবিল বনফুল একাদশ

আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

২২ মিনিট আগে
আলমডাঙ্গায় একাধিক মাদক মামলার আসামী শীর্ষ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার : ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

২ ঘন্টা আগে
আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ডের গবেষণা

মাসুদুজ্জামান

২ ঘন্টা আগে
মাসুদুজ্জামান

লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

৫ ঘন্টা আগে
লাখ টাকার পুরস্কার জিততে ২৪ প্রতিযোগীর রুদ্ধশ্বাস লড়াই

এক নজরে ৬ নভেম্বরের চিত্র

৫ ঘন্টা আগে
এক নজরে ৬ নভেম্বরের চিত্র

মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

৬ ঘন্টা আগে
মেহেরপুরে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

৭ ঘন্টা আগে
সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের পূর্বানুমতির প্রস্তাব

নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

৭ ঘন্টা আগে
নারীর অর্থনৈতিক স্বাধীনতা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।