লগইন
আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৪৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

আলমডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্বাধীনতা স্তম্ভ মোড় প্রদক্ষিণ শেষে পরে হলরুমে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।


আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভ‚মি অশীষ কুমার বসুর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির আলমডাঙ্গা শাখার সভাপতি ডা. লিয়াকতহোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এসএম মাহমুদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, হারদী এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক একেএম ফারুক হোসেন, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ড. মহাবুবুর রহমান, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগার আলী।


উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির আলমডাঙ্গা শাখার সেক্রেটারী ইকবাল হোসেন, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, তথ্য কর্মকর্তা স্নিগ্ধা দাস, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামীম, বাংলাদেশ মানবাধিকার কমিশন আলমডাঙ্গা শাখার সভাপতি আল আমিন হোসেন, সেক্রেটারি খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের সদস্যরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমকে আরও বেগবান ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

১৭ মিনিট আগে
চুয়াডাঙ্গার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে জিপিএ-৫ অর্জনকারী দুই ছাত্রীকে সংবর্ধনা

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

১৯ মিনিট আগে
কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের লিখিত অভিযোগ ইসিতে

গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

১ ঘন্টা আগে
গাংনীর ধানখোলা ভূমি অফিসে তহশিলদার হুমায়ুন কবিরের বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ

চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

১ ঘন্টা আগে
চাঁদাবাজি, অপহরণ ও নির্যাতনের অভিযোগে ছাত্রদল-যুবদল নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মেহেরপুরে মামলা, ডিবিকে তদন্তের নির্দেশ

রুহুল কুদ্দুসের পদায়ন

৩ ঘন্টা আগে
রুহুল কুদ্দুসের পদায়ন

গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

৩ ঘন্টা আগে
গাজীপুর, মিরপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও সংঘর্ষ

পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

৪ ঘন্টা আগে
পর্দার আড়ালে এক ভিন্ন সত্তা

কোন ধরনের সম্পদ দেখাতে হবে এবং কখন?

৪ ঘন্টা আগে
কোন ধরনের সম্পদ দেখাতে হবে এবং কখন?

বিজিএমইএ সভাপতি

৬ ঘন্টা আগে
বিজিএমইএ সভাপতি

সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

৬ ঘন্টা আগে
সাবেক এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিতে পিবিআইয়ের অভিযোগপত্র

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।