লগইন
আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ জানুয়ারী, ২০২৫ | ০৬:০০ বিকাল ১৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন


বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুর অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি।


৫ জানুয়ারি রবিবার সকাল ১০ টার দিকে হারদী ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। দুর্নীতি, মিথ্যা মামলা, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগ তুলে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
দুপুরে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে হারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুজ্জামান ওল্টুর অপসারণ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি ও গণস্বাক্ষরিত কপি জমা দেওয়া হয়।


এক পর্যায়ে ইউনিয়ন পরিষদে উত্তেজনার সৃষ্টি হলে বিষয়টি আলমডাঙ্গা থানা পুলিশকে জানানো হয়। থানা পুলিশ ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। অন্যান্যের মধ্যে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন হারদী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিবুর রহমান, আঃ সাত্তার, আবু জেহেল, জামাল, সোয়েব আলী, সিপন, আব্দুল খালেক, সুমন, মিজান, জিম, কালাম, বাবুল হোসেনসহ স্থানীয় বিএনপি মুলধারার সমর্থিত নেতৃবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

১ ঘন্টা আগে
সহজ বাংলা অনুবাদ ও নির্দেশিকা

২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

১ ঘন্টা আগে
২৮ বছরের ছাত্ররাজনীতি ও ছেলের এইচএসসি পাসের পোস্টের পর চুয়াডাঙ্গা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

২ ঘন্টা আগে
বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২ ঘন্টা আগে
ঝিনাইদহে পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

৩ ঘন্টা আগে
১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

আটক ২

৩ ঘন্টা আগে
আটক ২

কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

৪ ঘন্টা আগে
কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

৪ ঘন্টা আগে
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

১৩ নভেম্বর মূল অনুষ্ঠান

৫ ঘন্টা আগে
১৩ নভেম্বর মূল অনুষ্ঠান

হকারদের নিবন্ধন ও সুষ্ঠু পুনর্বাসনের তাগিদ

৫ ঘন্টা আগে
হকারদের নিবন্ধন ও সুষ্ঠু পুনর্বাসনের তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।