সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার ষ্টেশনপাড়া বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুন লেগে অর্ধলাখ টাকা ক্ষতি
আলমডাঙ্গার ষ্টেশনপাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ফ্রিজসহ অর্ধলাখ টাকার মালামাল পুড়ে গেছে। ১৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় ষ্টেশনপাড়ার অনন্ত কুমারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার ষ্টেশনপাড়ার অমর কুমার বেদের ছেলে অনন্ত কুমার বেদ ঘরে বৈদ্যুতিক লাইনে একটি ফ্রিজ, একটি পানি উঠানো মোটর চলে। মেইন লাইন থেকে একই তার দিয়ে ফ্রিজ ও মটরের লাইন করেছে। সোমবার সন্ধ্যায় বৈদ্যুতিক সর্ট সার্কিটে ওই তারে আগুন লেগে যায়।
এসময় অনন্ত কুমারের ঘরের ফ্রিজসহ প্রায় অর্ধলাখ টাকার মালামাল পুড়ে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ অফিসে সংবাদ দিলে লাইন বন্ধ করে দেন । সংবাদ পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার অমিয় কুমারের নেতৃত্বে একটি টিম সেখানে উপস্থিত হয়। তাদের আসার আগেই এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১২ ঘন্টা আগে
রাসেল মিয়া
১২ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৩ ঘন্টা আগে