লগইন
আলমডাঙ্গার রেলকলোনীর মাদকের আস্তানা এখন কাপড়ের পাইকারি বাজারে পরিণত হচ্ছে
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার রেলকলোনীর মাদকের আস্তানা এখন কাপড়ের পাইকারি বাজারে পরিণত হচ্ছে


বদলে যাচ্ছে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার চিরচেনা চিত্র। জেলার সবচে বড় মাদকব্যবসাস্থল রেলকলোনীর মাদকের আস্তানা এখন কাপড়ের পাইকারি বাজারে পরিণত হচ্ছে। ৯ হাজার বর্গফুটের জমিতে কাপড়ের পাইকারি ব্যবসায়িদের জন্য ৬৬টি দোকান নির্মিত হচ্ছে। কুষ্টিয়ার পোড়াদহের মত আলমডাঙ্গা রেলওয়ে স্টেশঙ্কে কেন্দ্র করে এখানে দেশের বৃহত্তম কাপড়ের পাইকেরি বাজার প্রতিষ্ঠিত হতে চলেছে।


কয়েক বছর আগেও এখানে ছিল জেলার সবচে বড় ও প্রভাবশালী মাদকের আস্তানা। মাদকসম্রাজ্ঞী মিনির ডেরা। মিনি, মিনির স্বামী আলাউদ্দীন, মিনির মা ফাহিমা, মিনির বোন কুটি ও কুটির স্বামী সামাদ, ক্রফায়ারে নিহত ওল্টু, মিনির মেয়ে আলো, আলোর স্বামী রুবেল, মিনির আরেক মেয়ে মায়া, আরেক মেয়ে মুন্নি, মুন্নির স্বামী রেজাউলসহ ১৭/১৮ জন মাদকব্যবসায়ির এক ভয়ঙ্কর সিন্ডিকেটের আস্তানা ছিল এ রেলওয়ে কলোনী। এই রেলওয়ে কলোনীকে ঘিরে এখানে তৈরি হয়ে উঠে আরেক অপরাধ জগতের।


বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোন ২০১৪ সালের ১৮ জানুয়ারি এই জমিটি বাণিজ্যিক ভূমি হিসেবে লীজ প্রদানের জন্য দরপত্র আহ্বান করে। বাংলাদেশ রেলওয়ের পাকশীর বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ওই দরপত্র আহ্বান করেন। শর্ত মোতাবেক সর্বোচ্চ দরদাতা হিসেবে লীজ পান হারদীর নূরুল ইসলাম। একই বছরের ২ সেপ্টেম্বর নূরুল ইসলামের অনুকুলে শর্ত সাপেক্ষে এ লীজ প্রদান করা হয়।

রেলওয়ের নিজস্ব ডিজাইনের মোট ৬৬টি দোকানের মধ্যে প্রথমে নূরুল ইসলামকে ৪৯টি দোকান বরাদ্ধ দেওয়া হয়। পরে রিটেন্ডারে তিনি আরও আরও ৫টি দোকানের জমি বরাদ্ধ পান। পরে অন্যের নামের বরাদ্ধকৃত আরও ১২টি দোকানের জমি তিনি ক্রয় করে নেন। এরপর ওই বছরই ৩১ ডিসেম্বর ওই সম্পত্তির পজিশন সরেজমিনে মাপজোক করে পোড়াদহ রেলওয়ের ফিল্ড কানুনগো জিয়াউল হক নূরুল ইসলামের অনুকুলে হস্তান্তর করেন।


বর্তমানে ওই ৯ হাজার বর্গ ফুটের সম্পত্তিতে দুটি বড় সেড নির্মিত হচ্ছে। প্রতি সেডে ৩৩টি করে দোকান থাকবে। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। দোকানগুলি ভাড়া দেওয়া শেষ হলে এখানে অচিরেই প্রতিষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহত পাইকারি কাপড়ের মার্কেট।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৪ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৪ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৯ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।