লগইন
আলমডাঙ্গার রামদিয়ায় জোর পূর্বক বাঁশ কেটে এক ব্যক্তির জমি দখলের চেষ্টার অভিযোগ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ জুলাই, ২০২৩ | ০৬:০০ বিকাল ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার রামদিয়ায় জোর পূর্বক বাঁশ কেটে এক ব্যক্তির জমি দখলের চেষ্টার অভিযোগ

আলমডাঙ্গার রামদিয়া গ্রামের হাবিবুর রহমান ও তার চাচাতো ভাইদের জমির বাঁশ জোর পূর্বক কেটে নেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের ফরিদ উদ্দিন গংয়ের বিরুদ্ধে। ৭ জুলাই শুক্রবার দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ওই জমির বাঁশ কেটে জমি জবর দখলের চেষ্টা করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বাঁশ কাটা বন্ধ হয়। এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


জানা গেছে, আলমডাঙ্গার রামদিয়া গ্রামের নজির উদ্দিন ও তার ভাইয়েরা ১৯৮৬ সালে গুলডো হালিমা নামের এক মহিলার কাছ থেকে আরএস ২০১ খতিয়ানের ১৮৭৩ দাগে ১০,০৫ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর একই গ্রামের মৃত মঙ্গল মন্ডলের ফরিদ উদ্দিন ক্রয়করা দলিলের বিরুদ্ধে আদালতে টাকা আমানত করে কমিশন চায়।

কমিশনার সরেজমিন তদন্ত করে রিপোর্ট প্রদান করে ফরিদ উদ্দিন যার ভিত্তিতে আমানত করেছে তা সঠিক নয়। ফলে ফরিদউদ্দিনের আমানত বাতিল হয়ে যায়।


নজিরউদ্দিন দিগর ১৯৮৬ সাল থেকে দীর্ঘদিন ওই জমি ভোগদখল করে আসলেও হঠাৎ করে গতকাল শুক্রবার গ্রামের আফছার জোয়ার্দ্দারের ছেলে এলাকার প্রভাবশালী ব্যক্তি আনছার আলী ও তার ভাতিজা ফরিদউদ্দিনের নেতৃত্বে ১০/১২ জন লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নজির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান ও তাদের ওয়ারিসদের জমিতে গিয়ে জোর পূর্বক প্রায় ৫শ' বাঁশ কেটে ফেলে। সংবাদ পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা বাঁশ কাটা বন্ধ করে।


এদিকে ভ্ক্তুভোগী পরিবারের প্রশ্ন ফরিদউদ্দিন যদি জমির মালিক হয়ে থাকেন তাহলে জমি দাবী না করে কেনো আমানত করতে গেলো?


ফরিদ উদ্দিনের জমির কোন সত্ত¡ না থাকলেও এলাকার প্রভাবশালী আনছার আলীর ইন্ধনে সে এ কাজ করেছে। ভুক্তভোগীরা প্রশাসনের নিকট তদন্ত পূর্বক সঠিক বিচার দাবী করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

৫৭ মিনিট আগে
অভিযুক্ত দীপ ৪ দিনের রিমান্ডে

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

৫৭ মিনিট আগে
অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

১ ঘন্টা আগে
বিরোধের গোড়াপত্তন ও রাজনৈতিক সমীকরণ

পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

১ ঘন্টা আগে
পূর্বাচলে চার অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে বিএলডিএর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান

বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

২ ঘন্টা আগে
বৃষ্টি ও ঝরা পাতার আবহে যুক্তরাষ্ট্রের মিজুলায় হ্যালোউইন উদযাপন

কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সামাজিক জোটের সচেতনতামূলক কার্যক্রম, পরিদর্শন শেষে জেলা প্রশাসকের প্রশংসা

বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

৩ ঘন্টা আগে
বাবুর্চি ও তাঁর সহকারীর করুণ মৃত্যু

মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

৩ ঘন্টা আগে
মিরপুর টেস্টে ৮ উইকেটে হার বাংলাদেশের, সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

অ্যাডভোকেট কামরুল হাসান

৫ ঘন্টা আগে
অ্যাডভোকেট কামরুল হাসান

চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় গলায় খাবার আটকে বৃদ্ধের করুণ মৃত্যু

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।