লগইন
আলমডাঙ্গার মহেশপুরে এক ব্যক্তির বিরুদ্ধে মহিলার ঘরে ঢোকার অভিযোগ: মহিলার সংসার ভেঙ্গে যাবার আশঙ্কা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার মহেশপুরে এক ব্যক্তির বিরুদ্ধে মহিলার ঘরে ঢোকার অভিযোগ: মহিলার সংসার ভেঙ্গে যাবার আশঙ্কা

আলমডাঙ্গার মহেশপুর গ্রামে এক সন্তানের জননীর ঘরে ঢুকে রুবেল নামের এক ব্যক্তি পিটুনির শিকার হয়েছে। সম্প্রতি গভীর রাতে রুবেল প্রতিবেশীর স্ত্রীর ঘরে ঢুকলে অন্যরা টের পেয়ে তাকে ধরে ফেলেন । পরে গ্রামের সেলিম মোল্লা নামের এক ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনতার কবল থেকে রুবেলকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। এ ঘটনায় মহিলার সংসার ভেঙ্গে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।


জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া ইউনিয়নের মহেশপুর গ্রামের বাগানপাড়ার হানেফ আলী ঢাকায় অবস্থান করে রিক্সা চালান। তার স্ত্রী কাঞ্চন খাতুন এক সন্তান নিয়ে গ্রামেই বসবাস করেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী মাহাতাব আলীর ছেলে রুবেল সম্প্রতি কাঞ্চন বেগমের ঘরে ঢোকেন। এ ঘটনা টের পেয়ে গ্রামবাসী রুবেলকে আটক করে মারপিট করছিলেন। গ্রামের সেলিম মোল্লা নামের এক প্রভাবশালী ব্যক্তিখবর পেয়ে ঘটনাস্থলে পৌছে জনতার হাত থেকে রুবেলকে তার বাড়িতে নিয়ে যান।

কাঞ্চন খাতুনের স্বামী হানেফ আলী এ সংবাদ শুনে বাড়িতে চলে আসেন । সব কিছু জানার পর হানিফ আলী তার স্ত্রীকে ঘরে তুলতে অস্বীকার করেন। সেলিম মোল্লার নেতৃত্বে গ্রামের মাতুব্বররা রুবেলকে এক লক্ষ টাকা জরিমানা করে। টাকা না দিয়েই কাঞ্চন খাতুনকে তার বাপের বাড়ি মেহেরপুরের গাংনীতে পাঠিয়ে দেওয়া হয়। জানা গেছে, কাঞ্চন খাতুনের স্বামী গাংনীর রায়পুর ইউনিয়ন পরিষদে গতকাল ন্যায় বিচার চেয়ে অভিযোগ দায়ের করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

৩৯ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট ঘিরে হাতীবান্ধায় জামায়াত-ছাত্রদল সংঘর্ষ, আহত ৩

ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

৪০ মিনিট আগে
ঝিনাইদহে অনুমোদনহীন ভেটেরিনারি ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় দুইজন ও মাদক মামলায় ১ জ‌নের যাবজ্জীবন : ৫৫ হাজার টাকা জ‌রিমানা

দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১ ঘন্টা আগে
দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

১ ঘন্টা আগে
ঝিনাইদহের সাগান্নায় মাদক ও সন্ত্রাস প্রতিরোধে আনসার-ভিডিপির মতবিনিময় সভা

মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

২ ঘন্টা আগে
মাগুরায় বিএনপি নেতা হত্যার পর লাশের বিরুদ্ধেই মামলা করা সেই ওসি বিপ্লব নাথ গ্রেফতার

আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

২ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌর পশুহা‌টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ হাজার টাকা জ‌রিমানা এবং ১৫০টি অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি আট‌কের পর আগু‌নে পু‌ড়ি‌য়ে ধ্বংস

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

২ ঘন্টা আগে
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ’ স্লোগানে মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

২ ঘন্টা আগে
মেহেরপুরে জামায়াতের বিক্ষোভ, জড়িতদের বিচার দাবি

মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

৩ ঘন্টা আগে
মুজিবনগরে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির প্রতিবাদে গ্রামবাসীর প্রেস ব্রিফিং

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।