লগইন
আলমডাঙ্গার মত উন্নয়ন বঞ্চিত পৌরসভার জন্য বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন-মেয়র প্রার্থি ফারুক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ অক্টোবর, ২০২০ | ১২:০০ রাত ১১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার মত উন্নয়ন বঞ্চিত পৌরসভার জন্য বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন-মেয়র প্রার্থি ফারুক


আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থি মতিয়ার রহমানের পক্ষে আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামবাসি কর্তৃক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার জেনএন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কাদাপানি উপেক্ষা করে অনুষ্ঠিত ওই নির্বাচনি মতবিনিময় সভায় অবসর প্রাপ্ত শিক্ষক শামসুজ্জোহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা ও বেলগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব।

প্রধান বক্তা ছিলেন মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক।


এ সময় প্রধান বক্তা বলেন, আলমডাঙ্গার মত উন্নয়ন বঞ্চিত পৌরসভার জন্য বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন। প্রত্যেক বার নির্বাচিত মেয়রদের শঠতা আর স্বার্থপরতার কারণে পৌরবাসির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ১ম শ্রেণির পৌরসভা হলেও আলমডাঙ্গা পৌরবাসির জীবনযাত্রার মান গ্রামের মানুষের চেয়েও অনেক খারাপ। এ পর্যন্ত পরিকল্পিতভাবে একটা উন্নয়নমূলক কাজও করা হয়নি। কেউই পৌরবাসির দুঃখ দুর্দশা দেখেনি। তাই এবারও যাতে মেয়র নির্বাচনের ক্ষেত্রে ভুল করে ভাগ্যবিড়িম্বিত না হতে হয়, সেজন্য সবাইকে দায়িত্বশীল হতে অনুরোধ জানান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ গার্মেন্টস ব্যবসায়ী জিন্না আলী, রাশিদুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সহসভাপতি রিপন আলী, কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শাকা, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, শ্রম সম্পাদক সাগর।

সাংস্কৃতিক সম্পাদক আঃ লতিফের উপস্থাপনায় বক্তব্য রাখেন ইজিবাইক মালিক সমিতির সভাপতি মহাবুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের, ইকরামুল হক মিলন, লাল্টু মিয়া, জান মোহাম্মদ, আলমগীর হোসেন, ছাত্রলীগ ও যুবলীগের সেলিম মোল্লা, অভি, খন্দকার মোস্তাফিজুর রহমান মিলন, শুভ, সৈকত, সুরুজ, জীবন, আজিজুল, ইমাদসহ গ্রামের কয়েকশত নারী পুরুষ নির্বাচনী সভায় উপস্থিত হন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৬ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৬ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

১০ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১১ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১১ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৪ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৪ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৫ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।