লগইন
আলমডাঙ্গার ফাতেমা জুয়েলার্স এন্ড হলমার্ক সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ মার্চ, ২০২৩ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গার ফাতেমা জুয়েলার্স এন্ড হলমার্ক সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

আলমডাঙ্গার ফাতেমা জুয়েলার্স এন্ড হলমার্ক সেন্টার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ১১ মার্চ শনিবার বিকালে আলমডাঙ্গা শহরের চারতলার মোড়ে উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফাতেমা জুয়েলার্স এন্ড হলমার্ক সেন্টার ফিতা কেটে উদ্বোধন করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির চুয়াডাঙ্গা শাখার সভাপতি সাইফুল ইসলাম টোকন ও আলমডাঙ্গা শাখার সাধারন সম্পাদক ফাতেমা জুয়েলার্সের স্বত্তাধিকারী হাজী আব্দুল জলিল। উদ্বোধন শেষে আলোচনা সভায় ফাতেমা জুয়েলার্সের স্বত্তাধিকারী হাজী আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির চুয়াডাঙ্গা শাখার সভাপতি সাইফুল ইসলাম টোকন। এসময় তিনি বলেন, আপনাদের স্বর্ণের গহনা তৈরির পর হলমার্ক করার জন্য একসময় যশোর ও কুষ্টিয়ায় যেতে হত। এখন আপনাদের বাড়ির পাশে ফাতেমা জুয়েলার্সে অত্যাধুনিক আমেরিকান মেশিন দ্বারা সোনার গহনা টোনস ও হলমার্ক করছে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির চুয়াডাঙ্গা শাখার সাধারন সম্পাদক শেখ সাদী, সহসভাপতি অশোক কুমার, আলমডাঙ্গা শাখার সভাপতি দীলিপ কুমার চৌধুরী, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক কামাল হোসেন, ঝিনাইদহ বিআরটি“র এডি আতিয়ার রহমান।

ফাতেমা জুয়েলার্সের ম্যানেজার আব্দুর রশিদ মালিথার উপস্থাপনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সার ব্যবসায়ী সাবদার আলী, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, হাজী মানোয়ার হোসেন, কাজী মোহাম্মদ আলী খান, মহাবুবুল হক, ইউনিয়ন পরিষদে সচিব সমিতির সভাপতি সোহবার হোসেন, স্বত্তাধিকারী হাজী আব্দুল জলিলের পুত্র ইসতিয়াক অরিন, কিবরিয়া,জয়ন্ত, জিকরিয়া, আব্দুর জব্বার, সুব্রত। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন বণিক সমিতির ধর্ম সম্পাদক হাফেজ মো: মোতালেব হোসেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

৫ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৭ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৭ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

৮ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

৮ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

১১ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

১৪ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

১৬ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

১৬ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।