লগইন
আলমডাঙ্গার দুর্লভপুর থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১২।। এক মহিলা আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২৪ | ০৬:০০ বিকাল ১১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার দুর্লভপুর থেকে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১২।। এক মহিলা আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দুর্লভপুর গ্রামে অভিযান চালিয়ে প্রায় ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১২। এসময় এক মহিলাকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।


প্রেস রিলিজ মারফত র‌্যাব-১২ জানিয়েছে যে, ১৬ নভেম্বর শনিবার সকালে দুর্লভপুর গ্রামের আব্বাস উদ্দীনের বাড়িতে অভিযান চালিয়ে রান্না ঘরের স্টীলের বাক্সের ভেতর থেকে ১০ কেজি ৮ শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব। র‌্যাব-১২, সিপিসি-৩'র কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ পিপিএম, ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এনামুল হকের নেতৃত্বে এ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের স্ত্রী ফজিলা খাতুনকে (৬০) আটক করা হয়।


পরে ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত আলমডাঙ্গা থানায় জমা দিয়ে সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


এদিকে, গ্রামে এ মাদক বিরোধি অভিযান নিয়ে নানা গুঞ্জন ও অসন্তষ্টিকর মন্তব্য শুনতে পাওয়া গেছে। যে বাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, সেই পরিবারের কাউকে আটক কিংবা আসামী করা হয়নি। আসামী করা হয়েছে প্রতিবেশী বিধবা বয়স্ক মহিলা ফজিলা খাতুনকে। যিনি হার্টের জটিল রোগে আক্রান্ত। এক বাড়ি থেকে মাদক উদ্ধার ও অন্য বাড়ির মহিলাকে আসামি করার বিষয়টির ব্যাখ্যা নেই র‌্যাব কর্তৃক প্রদত্ত প্রেস রিলিজ কিংবা এজাহারে। ফলে এ নিয়ে উত্থাপিত নানা প্রশ্নের উত্তর মেলেনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

৪৫ মিনিট আগে
১৮ কেজি গাঁজা ও ৫৬ বোতল মদ জব্দ

আটক ২

৪৬ মিনিট আগে
আটক ২

কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

১ ঘন্টা আগে
কোটচাঁদপুরে উদযাপিত হলো জাতীয় যুব দিবস, বিতরণ করা হলো ঋণের চেক

ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

১ ঘন্টা আগে
ছেলের এইচএসসি পাসের পরেই পদ হারালেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতি

১৩ নভেম্বর মূল অনুষ্ঠান

২ ঘন্টা আগে
১৩ নভেম্বর মূল অনুষ্ঠান

হকারদের নিবন্ধন ও সুষ্ঠু পুনর্বাসনের তাগিদ

২ ঘন্টা আগে
হকারদের নিবন্ধন ও সুষ্ঠু পুনর্বাসনের তাগিদ

বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

৬ ঘন্টা আগে
বাংলাদেশে কেমন থাকবে প্রভাব?

১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

৬ ঘন্টা আগে
১৪ বছর পর সংসার সামলে এইচএসসিতে জিপিএ-৫ জয়পুরহাটের গৃহবধূ রীতির

মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

৮ ঘন্টা আগে
মেহেরপুরের মুজিবনগরে ৭ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ২

ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।