লগইন
আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী দু গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ১৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী দু গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলমডাঙ্গার কৃষ্ণপুর গ্রামে ইউপি চেয়ারম্যান প্রার্থী দু গ্রুপের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সোমবার রাতে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থান গ্রহণ করলে এ চরম উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় মিলন নামের একজনকে ফাঁড়ি পুলিশ আটক করে। গতকাল মঙ্গলবার দুপক্ষই আলমডাঙ্গা থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছে।


জানা গেছে, সোমবার রাতেই কৃষ্ণপুর গ্রামের আকবর আলীর ছেলে খলিলুর রহমানের পক্ষে লেলিন হোসেন আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লেলিন হোসেনের দায়ের কৃত অভিযোগে উল্লেখ করা হয়েছে গত ১৪ সেপ্টম্বর রাতে দেলোয়ার হোসেন, নাজমুল হক লিটনসহ কয়েকজন মুন্সিগঞ্জ পশুহাট ব্রীজের উপর বসে থাকা অবস্থায় গ্রামের নেকবার আলীর ছেলে আনসার মাস্টার ও হাসানুজ্জামান হান্নানের নেতৃত্বে মামুন অর রশিদ,আবু তাহেরসহ বেশ কয়েকজন তাদের মারপিট করেছে।

এদিকে গতকাল মঙ্গলবার দিনের বেলা উপজেলার জেহালা ইউনিয়নের মাদারহুদা গ্রামের আবু তাহের ও কৃষ্ণপুর গ্রামের আবুল কালামের লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে সোমবার রাতে তারা মুন্সিগঞ্জ পশুহাটে ইউনিয়ন আওয়ামীলীগের অফিসে আলোচনা শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের উপর কৃষ্ণপুর গ্রামের আকবর আলীর ছেলে খলিলুর রহমানের নেতৃত্বে একই গ্রামের ইউনুস আলীর ছেলে মিলন,রাহাজ উদ্দিনের ছেলে লেলিন,আনোয়ারের ছেলে দেলোয়ারসহ ৫/৬ জন রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে । এসম পুলিশ ঘটনাস্থল থেকে মিলনকে রামদা সহ আটক করে। পরে আটক মিলনকে আদালতে সোপর্দ করা হয়েছে।


এদিকে দুপক্ষের অভিযোগের বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির বলেন, দুপক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৪ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৪ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৮ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৮ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

৯ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

৯ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১২ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১২ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৩ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৩ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।