লগইন
আলমডাঙ্গার ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২০ | ১২:০০ রাত ২২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন


আলমডাঙ্গার ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। একই সময় খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে ৪ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন করা হয়েছে। ডাউকি ইউনিয়নে উপনির্বাচনে ৫ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ মনোনিত ১ জন, বিএনপি মনোনিত ১ জন ও স্বতন্ত্র ৩ জন প্রার্থী। এছাড়া খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ৪ জন।


গত ২৩ সেপ্টেম্বর আনন্দঘন পরিবেশে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌসের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন সকল প্রার্থী। গতকাল ২৬ সেপ্টেম্বর শনিবার ছিল প্রার্থীদের কাগজপত্র যাচাই বাছায়ের দিন। সকাল থেকেই প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসের সামনে স্ব-স্ব প্রার্থীর তাদের প্রস্তাবকারী ও সমর্থনকারীকে নিয়ে হাজির হয়।

বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাসুদুর রহমান ও কৃষি ব্যাংকের অফিসার শামিম রেজা প্রার্থীদের মনোনয়ন যাচাই বাচাই করেন। যাচাই বাছাই শেষ সকল প্রার্থীদের মনোনয়ন চুড়ান্ত ঘোষনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার এমএজি মোস্তফা ফেরদৌস। এসময় রিটার্নিং অফিসার বলেন আগামী ৩ অক্টোবর প্রার্থীতা প্রথ্যাহারের শেষ দিন। ওই দিনই আমরা সকল প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেওয়া হবে।


ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শূন্যপদে উপনির্বাচনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাধবপুর গ্রামের বিশিষ্ঠ ঠিকারদার ব্যবসায়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম। বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাউকি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাদেমাজু গ্রামের ইউনুছ আলী। এছাড়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে ডাউকী গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হুসাইন, বাদেমাজু গ্রামের মখলেছুর রহমানের ছেলে আব্দুল কাদের ও হাউসপুরের জালাল উদ্দীনের ছেলে নিজাম উদ্দীন।

একই দিনে খাদিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। যাচাইবাছাই শেষে সকল প্রার্থীকে চুড়ান্ত বলে ঘোষনা দেওয়া হয়েছে। সারাধন সদস্য পদে প্রার্থী বটিয়াপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে শিমুল হোসেন, একই গ্রামের হেদায়েতুল্লাহ জোয়ার্দ্দারের ছেলে আব্দুল আওয়াল জোয়ার্দ্দার, একই গ্রামের ঈমান আলীর ছেলে শহিদুল ইসলাম ও একই গ্রামের কাদের মন্ডলের ছেলে মিরাজুল হক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

৫ ঘন্টা আগে
তওবা করলেও যেসব বিশেষ পরিস্থিতিতে মিলবে না আল্লাহর ক্ষমা

লাখো মানুষের প্রতিবাদ

৫ ঘন্টা আগে
লাখো মানুষের প্রতিবাদ

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

৯ ঘন্টা আগে
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ নিহত, ১৬ আহত; নিহতদের মধ্যে ২ জন দামুড়হুদার

মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
মেহেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

১০ ঘন্টা আগে
১৪৪ ফ্লাইট ব্যাহত, চরম ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

১০ ঘন্টা আগে
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ

জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১৩ ঘন্টা আগে
জাতীয় নাগরিক পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন ঝিনাইদহের শাহরিন ইরা

১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

১৩ ঘন্টা আগে
১০ বিশ্ববিদ্যালয় নিয়ে মাঠে গড়াচ্ছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ’, জেনে নিন চূড়ান্ত সূচি

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

১৪ ঘন্টা আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

১৪ ঘন্টা আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।