লগইন
আলমডাঙ্গার আসাননগর গ্রামে চার বছরের শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার আসাননগর গ্রামে চার বছরের শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধ গ্রেফতার

আলমডাঙ্গার আসাননগর গ্রামে চার বছরের শিশু কন্যাকে ধর্ষন চেষ্টার অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় বাড়ির ভেতর খেলতে আসা প্রতিবেশী শিশুকে ধর্ষনের চেষ্টা করেন ওই বৃদ্ধ। এ সময় হাতেনাতে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয় প্রতিবেশীরা।

জানা গেছে, আসাননগর গ্রামের মৃত মফেল মন্ডলের ছেলে বয়োবৃদ্ধ মোজাম এরকম অশালীন কর্মের জন্য গ্রামে নিন্দিত। এর আগেও গ্রামে তার বিরুদ্ধে একাধিক শিশুর শ্লীলতাহানীর অভিযোগ রয়েছে।

গতকাল সন্ধ্যার আগে প্রতিবেশীর চার বছরের কন্যা খেলতে খেলতে মোজামের বাড়ির ভেতর ঢুকে যায়। এ সময় নির্জন বাড়িতে একা পেয়ে মোজাম মেয়েটিকে ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা করতে থাকেন। বৃদ্ধের কবল থেকে বাঁচতে মেয়েটি চিৎকার করতে থাকে। ঠিক তখনই মেয়ের বাবা হলুদ মিলের মিস্ত্রী কাজ শেষে বাড়িতে ঢুকতে মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পান।

তিনি ওই বাড়িতে ঢুকে বৃদ্ধের কবল থেকে মেয়েটিকে উদ্ধার করেন। এ সময় প্রতিবেশীরা মোজামকে মারধর করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে মোজামকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মেয়ের বাবা বাদি হয়ে থানায় ধর্ষন চেষ্টার মামলা করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

১ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

৩ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

৩ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

৪ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

৪ ঘন্টা আগে
টুথপেস্ট উদ্ভাবনের আগে দাঁত পরিষ্কারে প্রাচীন মানুষের বিচিত্র সব পদ্ধতি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

৭ ঘন্টা আগে
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা, হামিদ পারভেজ ও সাঈদ হোসেনের নেতৃত্বে নতুন যাত্রা

প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

১০ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের আগে সংস্কার, ২ দিনেই বেহাল

মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

১২ ঘন্টা আগে
মানবিক ও শারীরিক অসুস্থতার বিচারে ২ হাজার টাকার মুচলেকায় জামিন সেই কিশোরের

ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

১২ ঘন্টা আগে
ময়মনসিংহে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতাসহ ৫ জন গ্রেপ্তার

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষে আলমডাঙ্গায় জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।