লগইন
আলমডাঙ্গায় মাদকসহ দুইজন আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ আগস্ট, ২০২৩ | ১২:০০ রাত ৫০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় মাদকসহ দুইজন আটক

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে বাজারে বিক্রয় নিষিদ্ধ ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কালিদাসপুরের মেহেদি ও কোর্টপাড়ার আফজালকে আটক করেছে। ৩ আগস্ট বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনকে ট্যাপেন্টাডলসহ আটক করে।


জানাগেছে, উপজেলা কালিদাসপুর গ্রামের দক্ষিণপাড়ার বজলুর রহমানের ছেলে মেহেদি হাসান(৩৫) এবং আলমডাঙ্গা শহরের কোর্টপাড়ার সিরাজুল ইসলামের ছেলে আফজাল হোসেন(৩৩) দীর্ঘদিন ধরে মাদক দ্রব্য সেবন ও বিক্রয় করে আসছে। বর্তমানে তারা এলাকার বাইরে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে এসে এলাকায় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই দেবাশিষ মহলদার, এএসআই জামির ও এএসআই জিয়াউর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পের তারা পালানোর চেষ্টা করে। তাদেরকে আটকের পর তাদের দেহ তল্লাশি করে ১শ ৫০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরে এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, মাদকের সাথে কোন আপোষ নেই। মাদক ব্যবসায়ী যেই হোক না কেন কোন ছাড় হবে না। আলমডাঙ্গা থানা এলাকায় কোন মাদক ব্যবসায়ী থাকবে না। তাদেরকে এ উপজেলায় থাকতে হলে মাদক ব্যবসা ছেড়ে সাধারন মানুষের মত জীবন যাপন করতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

২ ঘন্টা আগে
ঢাকার ফুটপাত দখলে বার্ষিক ৩ হাজার কোটি টাকার চাঁদাবাজি, ভোগান্তিতে পথচারীরা

বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

২ ঘন্টা আগে
বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের বিনা সুদে ৩০ লাখ টাকার ঋণ পেলেন ১৬৮ নারী

রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

৩ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবি হেরিটেজে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী ‘গ্র্যান্ড মিউজিক্যাল নাইট’

প্রধানমন্ত্রী

৩ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী

হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

৪ ঘন্টা আগে
হাদিসের ৪টি শিক্ষণীয় ঘটনা

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

৪ ঘন্টা আগে
রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি প্রবেশ, প্রথম ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যাচ্ছে নভেম্বরে

‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

১০ ঘন্টা আগে
‘স্বৈরাচারের দোসর ও পরাজিত শক্তি নতুন চক্রান্তে লিপ্ত’

শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

১২ ঘন্টা আগে
শতবর্ষী তেঁতুল গাছের অনন্য আখ্যান

প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

১২ ঘন্টা আগে
প্রাকৃতিক বিস্ময়ের নানাদিক ও ভ্রমণ নির্দেশিকা

কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

১৩ ঘন্টা আগে
কাকডাকা ভোরের মিষ্টি স্বপ্ন আর নগরের রুক্ষ বাস্তবতা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।