লগইন
আলমডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ ডিসেম্বর, ২০২৩ | ০৬:০০ বিকাল ৬০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪“র আওতায় মহান বিজয় দিবস কাবাডি প্রতিযোগীতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অর্ফিসের আয়োজনে পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের বিটিম মাঠে ৮ দলের কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করেছে। প্রতিযোগীতায় ম্যান অবদা ম্যাচ পুরস্কার পেয়েছে কুমারী কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাসুম আলী।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন। তিনি বলেন, মাদকের ভয়াল থাবা ও মোবাইল আসক্তি থেকে যুব সমাজকে রক্ষা করতে খেলাধুলার কোন বিকল্প নাই। তাই যুব সমাজকে মাঠমুখি করতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। আলমডাঙ্গায় অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তারা তাদের ক্রীড়া নৈপুন্য দেখিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে আলমডাঙ্গার নাম উজ্জ্বল করবে।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মেদ ডন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক খন্দকার জিহাদ-ই-জুল ফিকার টুটুল, কুমারী কুমারী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান। পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দীকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ও খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মুশফিকুর রহমান, ক্রীড়া শিক্ষক আব্দুস সালাম, ক্রীড়া শিক্ষক মহসিন কামাল, ক্রীড়া শিক্ষক আবুল হাসান, ক্রীড়া শিক্ষক আবু সামা, ক্রীড়া শিক্ষক রফিকুল ইসলাম, ক্রীড়া শিক্ষক ফারুক হোসেন, সোহাগ আলী প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

১ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

১ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৫ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

৬ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

৬ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৭ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৭ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।