লগইন
আলমডাঙ্গায়  নাশকতা মামলায় সোহেল তিতুমীরকে গ্রেফতার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৮ ডিসেম্বর, ২০২৫ | ০৬:০০ বিকাল ৩২৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় নাশকতা মামলায় সোহেল তিতুমীরকে গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী জেহালা ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা সোহেল তিতুমীরকে গ্রেফতার করেছে। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে জেহালা এলাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসে। সোহেল তিতুমীর খাদিমপুর ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা মামলায় তদন্তেপ্রাপ্ত আসামী।


গ্রেফতারকৃত সোহেল তিতুমীর (৫৪) উপজেলার জেহালা বাবুপাড়ার সুজা উদ্দিনের ছেলে। সে জেহালা ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা ছিলেন।


জানা যায়, খাদিমপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মহাসীন আলী বাদী হয়ে ২৪ সালের ১০ নভেম্বর ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ২০২৩ সালের ১১ ফেব্রæয়ারি বেলা সাড়ে ৩টায় বিএনপির কেন্দ্রীয় ঘোষিত ইউনিয়ন পদযাত্রার কর্মসুচি থাকায় মহাসিন আলীসহ ৩০/৪০ জন বিএনপি নেতাকর্মি পদযাত্রায় অংশ গ্রহণের জন্য যাচ্ছিলেন। খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর গ্রামের হায়দার মোড়ে পৌঁছলে আওয়ামীলীগের উশৃংখল নেতা-কর্মিরা দেশীয় অস্ত্র নিয়ে পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা, মারপিট করে ও ককটেল বিষ্ফোরণ ঘটায়। ৫ টি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়।


সোহেল তিতুমীরকে ২৩ সালে কেন্দ্র ঘোষিত পদযাত্রায় অংশ নিতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের উপর হামলা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৩ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

৪ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

৪ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

৫ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

৫ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

৮ ঘন্টা আগে
চট্টগ্রাম বন্ধুসভার আড্ডায় স্মৃতির ভেলায় তারুণ্য, প্রজ্ঞা ও বন্ধুত্বের সেতুবন্ধন

সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

৮ ঘন্টা আগে
সংকটের নেপথ্যে যে শিক্ষা ও সামাজিক কারণ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।