লগইন
আলমডাঙ্গায় উপজেলা ভুমি অফিসের কর্মচারী তানভীর আজিজ সড়ক দূর্ঘটনায় নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ ফেব্রুয়ারি, ২০২৪ | ০৬:০০ বিকাল ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় উপজেলা ভুমি অফিসের কর্মচারী তানভীর আজিজ সড়ক দূর্ঘটনায় নিহত

এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে নিয়েও বাঁচানো গেল না বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত আলমডাঙ্গা ভুমি অফিসের কর্মচারী তানভীর আজিজকে। মঙ্গলবার(২০ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন তানভীর মৃত্যুর কোলে ঢলে পড়েন।


তার আগে সকাল সাড়ে ৯ টায় আলমডাঙ্গার হক ফিলিং স্টেশনের পাশে তানভীরের মোটরসাইকেলের সাথে চলন্ত বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়লেও তার মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এসময় তানভীর আজিজের সাথে আহত হন একই অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারি সোহেল রানা। তারা দু'জন চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে আলমডাঙ্গা অফিসে আসার দুর্ঘটনার কবলে পড়েন। তানভীর আজিজকে গুরুত্বর আহতাবস্থায় প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরে এয়ার এ্যাম্বলেন্সযোগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা প্রশাসনের ঐকান্তিক সহযোগিতা ও চিকিৎসকের আপ্রান চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে বিকেল ৪ টার দিকে তানভীর আজিজ মারা যান।


নিহত তানভীর আজিজ (৩২) চুয়াডাঙ্গা পৌর এলাকার ঝিনাইদাহ বাস স্টান্ডপাড়ার মৃত নাসির উদ্দন আহমেদের ছেলে। তিনি ২০২১ সালের ১ নভেম্বর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারি পদে আলমডাঙ্গা ভুমি অফিসে চাকুরিতে যোগদান করেন। খোঁজ নিয়ে জানা গেছে, তানভীর আজিজের স্ত্রী অনন্যা জোয়ার্দ্দার পোস্ট অফিসে চাকুরী করেন। তানভীর আজিজের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।


আহত সোহেল রানা(৩০) চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদাহ বেগমনগরের মহসিন আলীর ছেলে। সোহেলকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।


স্থানীয়রা জানান, আলমডাঙ্গা উপজেলা ভুমি অফিসের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারি সোহেল রানা ও মিউটেশন কাম সার্টিফিকেট সহকারি তানভীর আজিজ মোটরসাইকেল যোগে আলমডাঙ্গায় অফিসে যাচ্ছিলেন। তানভীর আজিজ নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের আলমডাঙ্গা পৌর এলাকার বন্ডবিল কবরস্থানের নিকট কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাহাত এক্সপ্রেস (মেহেরপুর জ-০৪-০০০৪) বাসটির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় তানভীর আজিজ গুরুতর আহত হন। সোহেল রানাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়। তানভীর আজিজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরে এয়ার এ্যাম্বলেন্স যোগে ঢাকায় নেওয়া হয়।

আলমডাঙ্গা থানা পুলিশ বাসটি থানা হেফাজতে নিয়েছে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস জানান, মঙ্গলবার সকালে তানভির আজিজ ও সোহেল রানা দুজনে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে নিজ কর্মস্থলে আসছিলেন। পথিমধ্য বন্ডবিল এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা দ্রæতগতির একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংষর্ঘ হয়। এতে মোটরসাইকেল চালক তানভীর আজিজকে গুরুতর আহতাবস্থায় কুষ্টিয়া ও পরে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকার একটি ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

৪ ঘন্টা আগে
আরবদের বাদ দিয়ে ‘বৃহত্তর জাতীয় সরকার’ চান নেতানিয়াহু, বৈঠকে বিরোধীরা

উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

৪ ঘন্টা আগে
উপার্জন ও রিজিকে বরকত আনার ৫টি গুরুত্বপূর্ণ নববি আমল

পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

৮ ঘন্টা আগে
পুনরায় চালু হতে যাচ্ছে ‘গ্রাম সরকার’ ব্যবস্থা, খসড়া আইনে জনমতের আহ্বান

ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

৯ ঘন্টা আগে
ফল খারাপ হলে ট্রাম্পের পরবর্তী কৌশল কী?

এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

৯ ঘন্টা আগে
এলপিজির দাম সমন্বয় হোক, তবে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে নয়

আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বাসের ধাক্কায় খালে পণ্যবোঝাই আলমসাধু : সাড়ে ৪ লাখ টাকার মালামাল ক্ষতির আশঙ্কা

আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন স্থায়ীভাবে বহিষ্কার

আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ট্যাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

১০ ঘন্টা আগে
নজর সার্বভৌম বন্ড ও আন্তর্জাতিক বাজারে

অ্যান্থনি গর্ডন

১০ ঘন্টা আগে
অ্যান্থনি গর্ডন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।