লগইন
অভিবাসী কর্মীদের সেবা সহজ করতে কাজ করছে সৌদি  আরব
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ সেপ্টেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৮৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
অভিবাসী কর্মীদের সেবা সহজ করতে কাজ করছে সৌদি আরব

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃ

সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তৈরি করতে বিদেশি কর্মীদের সেবাদান প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সৌদি সরকার।

সৌদি আরবের মানবসম্পদ রপ্তানিকারক দেশগুলোর অনানুষ্ঠানিক সংগঠন সৌদি লেবার ফোরামের এক বৈঠকে এ কথা বলেন সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী সাত্তাম আল হারবী। গত ২৭ সেপ্টেম্বর রিয়াদের স্থানীয় এক হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক সংগঠনের আট সদস্য রাষ্ট্রের মিশন প্রধানদের উপস্থিতিতে সভাপতিত্বে করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো।

সৌদি সরকারের উপমন্ত্রী সাত্তাম আল হারবী বলেন, সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিদেশি কর্মীদের জন্য সৌদি আরবকে একটি আকর্ষণীয় গন্তব্য হিসেবে তৈরি করতে বিদেশি কর্মীদের সেবাদান প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সৌদি সরকার। বৈঠকে মার্চ ২০২১ এ চালু করা লেবার রিফর্ম ইনিশিয়েটিভের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে লেবার রিফর্ম ইনিশিয়েটিভ বাস্তবায়নের ক্ষেত্রে প্রবাসী কর্মীদের সমস্যা এবং তা কাটিয়ে ওঠার জন্য সম্ভাব্য উপায় হিসেবে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকরা যাতে প্রতারিত না হয় এবং চাকরির চূক্তিতে উল্লেখিত শর্তগুলো মানা হয়, সেটি দূতাবাসের কাছে মুখ্য বিষয়।

রাষ্ট্রদূত আরও বলেন, অনলাইন কন্ট্রাক্ট নবায়ন করার ক্ষেত্রে কখনো কখনো স্পন্সররা জোর করে কর্মীদের বাধ্য করে এবং কন্ট্রাক্ট রিনিউ করতে রাজি না হলে কর্মীদের তাদের ইচ্ছার বিরুদ্ধে এক্সিট ভিসা দেয়। রাষ্ট্রদূত এসব সমস্যা সমাধানে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি সৌদি লেবার ফোরামের নিয়মিত বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন, যাতে করে সৌদি আবরে প্রবাসী কর্মীদের সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ নেওয়া যায়।

বৈঠকে ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও ভিয়েতনামের রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী তা সমাধানের আশ্বাস দেন। ফোরামের সভাপতি ফিলিপাইনের রাষ্ট্রদূত আদনান ভি আলোন্তো নিয়মিত এ ফোরামের সভা আয়োজনের আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করেন

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

৫২ মিনিট আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

৫২ মিনিট আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৪ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৪ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৫ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

৫ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি হাসিবুল ইসলাম আটক

মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

৬ ঘন্টা আগে
মেহেরপুরে সবজির দামে কিছুটা স্বস্তি, অপরিবর্তিত মাছ ও মাংসের বাজার

মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

৬ ঘন্টা আগে
মেহেরপুর হাসপাতালে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার জেলা বিএনপি

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

১৭ ঘন্টা আগে
মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১৮ ঘন্টা আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।