সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
অধ্যক্ষ গোলাম মোস্তফার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাজফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১.৩০ মিনিটে কলেজের হল রুমে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর -২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, গাংনী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনি, গাংনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম,মোঃ আব্দুল হান্নান বিশ্বাসহ কলেজের অধ্যক্ষ ও সকল শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আমরা একজন সত্যিকারের মানুষ গড়ার কারিগর কে হারিয়েছি এ অভাব অপূরণীয়।
আল্লাহ তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন। এসময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
১৩ ঘন্টা আগে
দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে মেহেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
১ দিন আগে
রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান গ্রেফতার
১ দিন আগে