সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতায় ‘গোলাপী শোভাযাত্রা’ | উপাচার্যের অংশগ্রহণ ও প্রসারের আহ্বান
কুষ্টিয়া: স্তন ক্যান্সার সচেতনতার মাস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক বর্ণাঢ্য ‘গোলাপী সড়ক শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ‘ক্যান্সার অ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (CAP)’ এর উদ্যোগে এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
‘স্ক্রিনিং জীবন বাঁচায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ আয়োজক সংগঠনের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে স্তন ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার শোভা পাচ্ছিলো।
শোভাযাত্রা পরবর্তী সমাবেশে বক্তারা স্তন ক্যান্সার প্রতিরোধে সঠিক সময়ে রোগ নির্ণয় এবং নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সামাজিক লজ্জা, সংকোচ ও প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি, যা বহু মূল্যবান জীবন বাঁচাতে সহায়তা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, “ক্যান্সার প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এর মাধ্যমে বিশেষ করে মেয়েদের মধ্যে যে সচেতনতা তৈরি হবে, তা ক্যান্সারের মতো একটি ভয়াবহ ব্যাধি থেকে আমাদের রক্ষা করতে সাহায্য করবে।”
উপাচার্য আরও যোগ করেন, “এই সচেতনতামূলক কার্যক্রম কেবল আজকের অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্কুল-কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ব্যাপক প্রচার ও প্রসারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বর্তমান প্রেক্ষাপটে নারীশিক্ষার প্রসারেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই আমি সংশ্লিষ্ট কমিটিকে এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এমন মহৎ কর্মসূচি আয়োজনের জন্য সাধুবাদ জানাই।”
শোভাযাত্রায় আরও অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. এমতাজ হোসেন এবং ট্রেজারার প্রফেসর ড. মে ইদ্রিস আলী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ার খোকসায় অপহরণের ৭ ঘণ্টা পর ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ
১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা
৭ ঘন্টা আগে
সমাজ উন্নয়নে ঐক্যবদ্ধ পদক্ষেপের অঙ্গীকার
২ দিন আগে