লগইন
পাল্টা কর্মসূচিতে ছাত্রদল-যুবদলের আলটিমেটাম
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ জুন, ২০২৬ | ১১:৪৮ দুপুর ৪১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়ায় ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল | পাল্টা কর্মসূচিতে ছাত্রদল-যুবদলের আলটিমেটাম

কুষ্টিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও করেছে ছাত্রদল ও যুবদল। গত রোববার শহরের হাউজিং ও মজমপুর এলাকায় ছাত্রলীগ-যুবলীগের পৃথক দুটি মিছিলের পর বিকেলে এই পাল্টা কর্মসূচি পালন করা হয়।

ছবি: ছাত্রলীগের ঝটিকা মিথিল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে সাতটার দিকে শহরের হাউজিং এলাকায় জেলা ছাত্রলীগের অন্তত ৩০ জন নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। পরে দুপুরে মজমপুর এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের গলিতে সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশার নেতৃত্বে আরেকটি ঝটিকা মিছিল হয়। উভয় মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ছাত্রলীগ ও যুবলীগের এই ঝটিকা মিছিলের প্রতিবাদে বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া মডেল থানার প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বয়ক আবদুল মাজেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুল হাকিম, জেলা কৃষকদলের আহ্বায়ক আরিফুর রহমানসহ ছাত্রদল ও যুবদলের স্থানীয় শীর্ষ নেতারা। বক্তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার তীব্র নিন্দা জানান এবং আগামী সাত দিনের মধ্যে নিষিদ্ধ সংগঠনগুলোর অভিযুক্ত নেতা-কর্মীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তাঁরা।

এদিকে ঝটিকা মিছিলের পর পুলিশি অভিযানে যুবলীগের একজনসহ কয়েকজনকে আটক করা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

২০ সেকেন্ড আগে
৬৩০ কোটি ডলারের ক্রিপ্টো হ্যাক, সন্দেহে উত্তর কোরিয়া

আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

৫৯ মিনিট আগে
আহমেদ শাহরিয়ার দীপের ফের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রধানমন্ত্রী

৫৯ মিনিট আগে
প্রধানমন্ত্রী

তথ্য উপদেষ্টা

১ ঘন্টা আগে
তথ্য উপদেষ্টা

ডা. শফিকুর রহমান

২ ঘন্টা আগে
ডা. শফিকুর রহমান

মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

২ ঘন্টা আগে
মজুরি কমিশন গঠন হওয়ায় আন্দোলনের সুযোগ নেই, শ্রমিকদের কাজে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর

জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

২ ঘন্টা আগে
জাতীয় সংসদে শপথ নিলেন দুই নবনির্বাচিত সংসদ সদস্য

হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

৩ ঘন্টা আগে
হরমুজ প্রণালির কেশম দ্বীপে দুটি মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

৪ ঘন্টা আগে
আগামী বছর জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার কথা জানালেন প্রধানমন্ত্রী

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।