লগইন
অপরাধ দমনে এসপির কঠোর নির্দেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ অক্টোবর, ২০২৬ | ০১:০২ দুপুর ৮৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে মাসিক আইন-শৃঙ্খলা সভা | অপরাধ দমনে এসপির কঠোর নির্দেশ

মেহেরপুর জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এই সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুসংহত রাখা এবং অপরাধ দমনে পুলিশ সদস্যদের প্রতি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে চুরি, ছিনতাই, মাদক চোরাচালান, অনলাইন জুয়া, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং সাম্প্রদায়িক উসকানির মতো গুরুতর অপরাধগুলো কঠোরভাবে মোকাবিলা করার উপর জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় মেহেরপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মেহেরপুরের পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, বিপিএম।

সভায় পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সম্ভাব্য সকল চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। তিনি পুলিশ সদস্যদের সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং পেশাদারিত্বের সঙ্গে জেলার প্রতিটি নাগরিককে মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

এছাড়াও, সভায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিচারাধীন মামলার তদন্তের অগ্রগতি এবং পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এদিনের সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জামিনুর রহমান খান সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

৩১ মিনিট আগে
অধ্যক্ষকে অবরুদ্ধ করে ছাত্রীদের বিক্ষোভ, মধ্যরাতে সড়কে নেমে আন্দোলন

ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

৩১ মিনিট আগে
ভুটানের বিপক্ষে বিশ্বনাথকে স্ট্রাইকার খেলানোর রহস্য ফাঁস করলেন কোচ ডুলি

আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর হাত থেকে সনদ গ্রহণ করলেন মেহেরপুরের কাবাডি খেলোয়াড় সাফি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন

২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

৩ ঘন্টা আগে
২০২৪-এর মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

৩ ঘন্টা আগে
অর্থ ব্যয়ের চেয়ে শিখন-অর্জনের গুণগত মানই হোক সাফল্যের মাপকাঠি

আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা

আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, আশাদুল এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ সারাদেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।