লগইন
নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র  পঞ্চম পর্ব অনুষ্ঠিত
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ১৭ জুলাই, ২০২৬ | ১১:১৩ রাত ৪৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র পঞ্চম পর্ব অনুষ্ঠিত

১৭ জুলাই ২০২৬ খ্রি. শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে 'লেখকের গল্প'র পঞ্চম পর্ব অনুষ্ঠিত হয়েছে। এ পর্বের অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক আনোয়ার রশীদ সাগর।

কাজল হায়দারের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মুনশি মুহাম্মাদ আব্দুল্লাহ। এরপর অনুষ্ঠানের এ পর্বের অতিথি বহুমাত্রিক সামাজিক-রাজনৈতিক বাস্তবতায় তাঁর লেখক হয়ে উঠার গল্প তুলে ধরেন। তাঁর গল্পে উঠে আসে আলমডাঙ্গার রোমহষর্ক অতীত ইতিহাস ও তাঁর সাহিত্যপ্রেরণা।

অতিথির বক্তব্য শেষ হলে উপস্থিত শ্রোতাদের পক্ষ থেকে তাঁকে তাঁর জীবন ও লেখালেখি নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় এবং তিনি তার জবাব দেন। এরপর নিমগ্ন পাঠাগারের পক্ষ থেকে অতিথিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করেন আল ইমরান বকুল এবং কবিতা আবৃত্তি করেন মিনহাজ শোভন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিমগ্ন পাঠাগারের সভাপতি ইমদাদুল হক, মোস্তাফিজ ফরায়েজী, কহন কুদ্দুস, নাদিউজ্জামান রিজভী, জুনায়েদ উদ্দীন, মোঃ আবুল কালাম আজাদ, খোঃ আসাদুজ্জামান, তাওহিদুল ইসলাম খান, ফরহাদ হোসেন খান, মোঃ সিদ্দিক হোসেন, মোঃ সোহেল রানা, সালাউদ্দীন, ইমদাদুল্লাহ মুনশি, মোঃ বেলায়েত হোসেন বিপু, আন নাফি, মোঃ সাদিক খান, সাবিদ খান ও সাজিদ খান।

আনোয়ার রশীদ সাগর সমকালীন বাংলা সাহিত্যের একজন বহুমাত্রিক লেখক। তিনি কবি, গল্পকার, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত। শিক্ষকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক ও বিভিন্ন অনলাইন সাহিত্যপত্রে নিয়মিত লিখে আসছেন। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড় বোয়ালিয়া গ্রামের এই কৃতী সাহিত্যিক ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন। তাঁর লেখায় গ্রামীণ জীবন, প্রকৃতি, প্রেম, মানবিকতা, সমাজবাস্তবতা ও সময়চেতনার স্বতন্ত্র প্রকাশ লক্ষ করা যায়। সাহিত্যের প্রায় সব শাখাতেই তাঁর স্বচ্ছন্দ বিচরণ।

এ পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে একাধিক কবিতাগ্রন্থ, গল্পগ্রন্থ, উপন্যাস, অণুগল্প এবং ইতিহাসভিত্তিক গ্রন্থ। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে "না যাবো না, ও মেঘ ও নারী, স্বপ্ন জলে জ্যোৎস্না, পাখি এক অষ্টাদশীর নাম, স্রোতের কালো চোখ, অণুগল্পের একশো এক শয্যা, জাতিস্মর এবং খোলাচুলে বনলতা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

৭ মিনিট আগে
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন

কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

১১ মিনিট আগে
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব

রাশেদ খান

২৮ মিনিট আগে
রাশেদ খান

কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

১ ঘন্টা আগে
কোটচাঁদপুরে যুবলীগ নেতা সন্দেহে আটক, জামায়াতের নথিপত্র প্রদর্শনের পর মুক্তি

মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

১ ঘন্টা আগে
মেহেরপুরের আমঝুপিতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

৭ ঘন্টা আগে
পঁচাত্তরেও পাদুকা মেরামতের কাজ ছাড়েননি

যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

৭ ঘন্টা আগে
যুক্তরাজ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন

মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

৮ ঘন্টা আগে
মুজিবনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতাসহ আহত ৩

সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

৮ ঘন্টা আগে
সংবাদপত্রের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের পথ সুগম করার তাগিদ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।