সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
নিমগ্ন পাঠাগারে আল মুজাহিদীর জীবন ও সাহিত্য বিষয়ক সেমিনার
৩ জুলাই ২০২৬ খ্রি. শুক্রবার বাদ আসর আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে 'কবি আল মুজাহিদী : জীবন ও সাহিত্য' শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। কবি কাজল হায়দারের সঞ্চালনায় ইসমাঈল শিপনের কুরআন কারীম তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে আল মুজাহিদীর সাহিত্যের উপর মূল্যায়ন পেশ করেন নাদিউজ্জামান রিজভী।
অনুষ্ঠানে আল মুজাহিদীর কবিতা পাঠ করেন মো: ইফতেখার হোসাইন মাহের, সোহেল রানা, আবু বকর সিদ্দিক, বেলায়েত হোসেন বিপু ও ইসমাইল শিপন। আরও কবিতা আবৃত্তি করেন কবি রাশেদ কিরণ এবং নজরুল সঙ্গীত পরিবেশন করেন মো: ইফতেখার হোসাইন মাহের।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন খাইরুল ইসলাম, সুলতান মাহমুদ ও চিন্তাচক্রের পরিচালক আবু বকর সিদ্দক। আল মুজাহিদীর কবিতা ও কবিতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন নিমগ্ন পাঠাগারের সভাপতি ইমদাদুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো: আবুল কালাম আজাদ, মো: মাহফুজুর রহমান, আজমাঈন আদিল, মোঃ সালাউদ্দিন, আন নাফি ও আয়েশা মাহজাবিন।
উল্লেখ্য, কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪৩ সালের ১ জানুয়ারি, টাঙ্গাইলে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশিকাল দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর কুড়িটির অধিক কাব্যগ্রন্থসহ প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক। তিনি কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প, শিশুতোষ গ্রন্থও রচনা করেছেন।
কবি আল মুজাহিদী বাংলা কাব্যসাহিত্যে প্রাচীন গ্রিক জীবনদর্শন, ইতিহাসচেতনা এবং মাটির গভীর মমত্ববোধকে এক সুতোয় গেঁথেছেন। শুধু মাটির গভীর অনুরাগীই নন, বরং বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কাল ও সমাজসচেতন বিশ্ববীক্ষণের কবি। তিনি তার সুদীর্ঘ কাব্যযাত্রায় সময়, ইতিহাস, ঐতিহ্য এবং বিশ্বরাজনীতির সমকালীন প্রেক্ষাপটকে অত্যন্ত নিখুঁতভাবে কবিতায় ধারণ করেছেন। আল মুজাহিদী দীর্ঘদিন কিডনি ও হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন কারণে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২০২৬ সালের ১৯ জুন রাজধানী ঢাকায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
ইকবাল আহ্বায়ক ও মুকুল সদস্য সচিব : আলমডাঙ্গায় নজরুলবর্ষ বাস্তবায়ন প্রস্তুতি কমিটি গঠন
১ সপ্তাহ আগে
নিমগ্ন পাঠাগারে ইমদাদুল হকের ছোটগল্পে গ্রামীণ জীবন ও ইসলামি ঐতিহ্যের ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
৩ সপ্তাহ আগে
আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণসভা
১ মাস আগে