লগইন
আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণসভা
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ০১ সেপ্টেম্বর, ২০২৬ | ০৩:৫০ দুপুর ২৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

সাহিত্য
আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণসভা

আলমডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের হলরুমে এই অনুষ্ঠান আয়োজিত হয়। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সভাপতি আতিক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসাসের সভাপতি কবি ও সাহিত্যিক আনোয়ার রশীদ সাগর। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারের সভাপতি, বহুমাত্রিক লেখক শায়খ ইমদাদুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের উপদেষ্টা নাসির উদ্দিন এ্যাটম, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আশরাফুল হক লুলু, সাংস্কৃতিক অঙ্গনের সংগঠক গোলাম সরোয়ার, উপাসনা পত্রিকার সম্পাদক রিফাজ্জল হোসেন।

আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিমগ্ন পাঠাগারের সাংস্কৃতিক সম্পাদক কবি কাজল হায়দার, নিগার সিদ্দিকী কলেজের প্রভাষক খাইরুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক ইউনুস আলি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদের সহসভাপতি তবিবুর রহমান, মাহফুজুল হক তুষার, কোষাধ্যক্ষ আশরাফুল হক পান্না, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, দপ্তর সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক সাহাবুল হক, সাংস্কৃতিক সম্পাদক সুশীল কর্মকার, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মানবাধিকার সম্পাদক মোহাম্মদ হাবিল, নিমগ্ন পাঠাগারের সহসম্পাদক নাদিউজ্জামান রিজভী, ইউনুস আলি মাষ্টার, ওস্তাদ রেজাউল করিম, কমলকান্তি চক্রবর্তী, কামাল হোসেন, তামজিদ হাসান আবির প্রমুখ।

প্রধান আলোচক শায়খ ইমদাদুল হক তার আলোচনায় বলেন, কাজী নজরুল ইসলাম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর এক হাতে রণতূর্য নিয়ে সাহিত্যে আবির্ভূত হয়েছিলেন। তার হাতে এই বাঁশরী তুলে দিয়েছিল তৎকালের পূর্ব বাংলা, আজকের আমাদের এই বাংলাদেশ। পূর্ব বাংলার নারী ও নিসর্গই ছিল তার তাবৎ আত্মচেতনমূলক প্রেমপ্রাকৃতিক লেখালেখির অনুঘটক, উদ্দীপক ও অনুপ্রেরণা। যা তার সমগ্র সাহিত্যকর্মের অর্ধাংশ। আজ তিনি বাংলাদেশের জাতীয় কবি। যতদিন বাংলা ও বাঙালি থাকবে ততদিন তিনি বেঁচে থাকবেন। দিনদিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবেন— এই আমাদের বিশ্বাস।

প্রধান অতিথি আনোয়ার রশীদ সাগর বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক সর্বমানবের কবি। আমাদের তার চেতনার আলোকে সকল মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

৫৪ মিনিট আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

৫৫ মিনিট আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

২ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

৩ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

৩ ঘন্টা আগে
কার্যকর সক্ষমতা বাড়াতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

৭ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়

প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

৭ ঘন্টা আগে
প্রিন্সেস অব আস্তুরিয়াস পুরস্কারে মেসি-আন্তোনেলার নজরকাড়া অল-ব্ল্যাক ফ্যাশন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

৭ ঘন্টা আগে
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।