খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস ইউনিয়ন পরিষদে বসাকে কেন্দ্র করে উত্তেজনা: পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় পুলিশ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
খাদিমপুর ইউপি চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দার লোটাস ইউনিয়ন পরিষদে বসাকে কেন্দ্র করে উত্তেজনা: পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় পুলিশ
আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যানদের দাপ্তরিক কাজে বসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খাদিমপুর ইউনিয়নে সংঘর্ষ, ভাঙচুর ও অবরুদ্ধের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খাদিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। একই দিনে দুপুরে আলমডাঙ্গা শহরে নাগদাহ ও কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যানকে ধাওয়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাময়িক অপসারণের পর হাইকোর্টের আদেশে পুনরায় দাপ্তরিক কাজে যোগ দিতে আসেন চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস। তিনি পরিষদে কার্যক্রম শুরু করলে ক্ষুব্ধ কিছু স্থানীয় লোকজন পরিষদে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং তার কক্ষে ঢুকে ভাঙচুর চালায়। একপর্যায়ে তাকে কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়। পরে চেয়ারম্যানের সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা চারটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। সেগুলো ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস অভিযোগ করে বলেন, ‘তিনি নিয়মিত দাপ্তরিক কাজ করছিলেন। এসময় একদল লোক পরিষদে এসে তাকে ঘেরাও করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। কিছু সময়ের জন্য তাকে কক্ষে অবরুদ্ধ রাখা হয়।’ পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, দুপুরে আলমডাঙ্গা শহরের হাইরোডে নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ইমতিয়াজ বিপুল এবং কালিদাসপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আশাদুল হক মিকাকে ধাওয়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসময় নাগদাহ চেয়ারম্যানকে ধরে মারধর করে থানায় তুলে দেওয়া হয় বলে জানা গেছে।
পুলিশ জানায়, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ৫ আগস্ট খাদিমপুর ইউনিয়নের চেয়ারম্যানকে সাময়িক অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে হাইকোর্টে রিট করলে তিনি পুনরায় পরিষদে বসার অনুমতি পান।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে সবগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এদিকে, একই ধরনের রিটের প্রেক্ষিতে আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার, খাসকররা ইউনিয়নের চেয়ারম্যান তাসফির আহমেদ লাল এবং ডাউকি ইউনিয়নের চেয়ারম্যান তরিকুল ইসলামও পরিষদে বসে দাপ্তরিক কাজ করার অনুমতি পেয়েছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশে দিল এলাকাবাসি
৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার ভান্ডারদহে আজ ধর্মীয় মাহফিল, প্রধান বক্তা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ
৩ ঘন্টা আগে