সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঝিনাইদহে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ সম্পন্ন
ঝিনাইদহ সদর ও হরিণাকুণ্ডু উপজেলায় ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রানী সরকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অসিত কুমার সাহা, হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন এবং ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু।
প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে হরিণাকুণ্ডু উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলী রাণী এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাঠ পর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ ও তদারকি নিশ্চিত করার দিকনির্দেশনা দিয়ে প্রশিক্ষণের আনুষ্ঠানিক কার্যক্রম সূচনা করেন।