লগইন
ধান রোপণের ভরা মৌসুমে সেচপাম্প চুরির আতঙ্ক।। আলমডাঙ্গায় গ্রেপ্তার আন্তঃজেলা সেচপাম্প চোর
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৩ জুলাই, ২০২৬ | ০৮:০৮ রাত ৩০৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ধান রোপণের ভরা মৌসুমে সেচপাম্প চুরির আতঙ্ক।। আলমডাঙ্গায় গ্রেপ্তার আন্তঃজেলা সেচপাম্প চোর

ধান রোপণের ভরা মৌসুম। কৃষক মাঠে ব্যস্ত জমি প্রস্তুতিতে, চারা রোপণ ও সেচ নিশ্চিত করতে। ঠিক এমন সময় সংঘবদ্ধ চোরচক্রের নিশানায় পরিণত হয়েছে কৃষকের সবচেয়ে প্রয়োজনীয় যন্ত্র—সৌরবিদ্যুৎচালিত সেচপাম্প। এক রাতের চুরিতে শুধু একটি যন্ত্রই হারিয়ে যাচ্ছে না, ভেঙে পড়ছে কৃষকের পুরো মৌসুমের পরিকল্পনা। ঋণ করে কেনা সেচপাম্প হারিয়ে অনেক কৃষক চরম আর্থিক সংকটে পড়ছেন।

সম্প্রতি আলমডাঙ্গায় আন্তঃজেলা সেচপাম্প চোরচক্রের এক সদস্য গ্রেপ্তারের পর বেরিয়ে এসেছে চোরচক্রের চাঞ্চল্যকর কর্মকাণ্ডের তথ্য। পুলিশের দাবি, গ্রেফতারকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের শনাক্তে কাজ চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা শান্তিপাড়ার আব্বাস আলী ওরফে আক্কাস আলীর ছেলে ইউনুস আলী (৩৩) দীর্ঘদিন ধরে একটি আন্তঃজেলা চোরচক্রের সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় সেচপাম্প, বৈদ্যুতিক তার ও কৃষি সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত। গত ২১ জুলাই আলমডাঙ্গার টেকপাড়া পাঁচলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে আলমডাঙ্গা থানা পুলিশ।

এর আগে টেকপাড়া পাঁচলিয়া বাজার এলাকায় চুরির চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে ইউনুস আলী জানিয়েছেন, তারা সংঘবদ্ধভাবে বিভিন্ন উপজেলায় সেচপাম্প চুরি করে। যে এলাকায় চুরি করতে যায়, সেই এলাকার কয়েকজন স্থানীয় চোরকে সঙ্গে নিয়েই তারা পরিকল্পনা বাস্তবায়ন করে। এতে স্থানীয়দের সহযোগিতায় সহজেই মাঠ চিহ্নিত করা, যন্ত্রপাতি খুলে নেওয়া এবং পালিয়ে যাওয়া সম্ভব হয়। তার দেওয়া তথ্যে আলমডাঙ্গা এলাকারও ৮/১০ জনের নাম উঠে এসেছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ইউনুস আলীর বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর, দর্শনা, দামুড়হুদা ও আলমডাঙ্গা থানায় মাদক ও সেচযন্ত্র চুরির অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।

 জানা গেছে, উপজেলার বেলগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাগানপাড়ার কৃষক জামাল হোসেন কয়েক মাস আগে জমিতে সেচের জন্য সৌরবিদ্যুৎচালিত দুটি পানির পাম্প স্থাপন করেন। গত ১৯ জুলাই গভীর রাতে তার দুটি সেচপাম্প এবং প্রায় পাঁচ কয়েল বৈদ্যুতিক তার চুরি হয়ে যায়। একই মাঠ থেকে এর আগেও একাধিকবার সেচপাম্প চুরির ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ ঘটনায় জামাল হোসেন ইউনুস আলীসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং আরও ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

একটি সেচপাম্প শুধু একটি যন্ত্র নয়; এটি আধুনিক কৃষির প্রাণ। ধান রোপণের মৌসুমে সেচব্যবস্থা ভেঙে পড়লে জমি শুকিয়ে যায়, রোপণ বিলম্বিত হয় এবং উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিশেষ করে সৌরবিদ্যুৎচালিত সেচপাম্প স্থাপনে কৃষকদের বিপুল অর্থ ব্যয় করতে হয়। অনেকেই ঋণ কিংবা দীর্ঘদিনের সঞ্চয় ভেঙে এসব যন্ত্র কেনেন। ফলে একটি পাম্প চুরি হওয়া মানেই একজন কৃষকের জন্য কয়েক বছরের আর্থিক ক্ষতির বোঝা কাঁধে নেওয়া। একটি বৈদ্যুতিক সেচযন্ত্র চুরি হলে শুধু একজন কৃষকেরই ক্ষতি হয় না, ওই সেচযন্ত্রের অধীনে যত জমি চাষাবাদ করা হয়, তার মালিক সকল কৃষকেরই ক্ষতিগ্রস্থ হন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই ধরনের চুরি হলেও সংঘবদ্ধ চোরচক্রের মূল হোতা ও চোরাই মাল কেনাবেচার সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকেই এখনও আইনের আওতার বাইরে। তাদের দাবি, বিচ্ছিন্নভাবে চোর গ্রেফতার নয়, বরং পুরো নেটওয়ার্ক শনাক্ত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।

কৃষকদের ভাষায়, "সেচপাম্প চুরি মানে শুধু একটি যন্ত্র চুরি নয়; এটি কৃষকের ঘাম, পুঁজি, সময় ও ভবিষ্যৎ চুরি। ভবিষ্যত চুরি ওই সেচযন্ত্রের অধীনে আবাদাধীন জমির সকল মালিক।"

এ কারণে ধান রোপণের ভরা মৌসুমে মাঠে পুলিশের টহল বৃদ্ধি, কৃষি সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃজেলা সেচপাম্প চোরচক্রের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানোর দাবি জানিয়েছেন কৃষক ও সচেতন মহল।

এদিকে, আন্তঃজেলা সেচপাম্প চোরচক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের অভিযান জোরদার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। গ্রেফতারকৃত ইউনুস আলীর দেওয়া তথ্য যাচাই-বাছাই করে চক্রটির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে কাজ চলছে। আন্তঃজেলা এই চোরচক্রের সদস্যদের গ্রেফতারে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইলের নেতৃত্বে পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয় রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

২৭ মিনিট আগে
যুবসমাজকে রক্ষায় সম্মিলিত প্রতিরোধ গড়ার আহ্বান

আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

২৭ মিনিট আগে
আন্তর্জাতিক ভেন্যু হিসেবে শক্তিশালী হচ্ছে এবিজি স্পোর্টস সিটি

আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক মামলা ও পরোয়াভুক্ত আসামীসহ ৫ জন গ্রেফতার : ইয়াবা উদ্ধার

আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : তিন মোটরসাইকেল চালককে জরিমানা

আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

২ ঘন্টা আগে
ঝিনাইদহে জাতীয় যুবশক্তির ৯ সদস্যের নতুন জেলা কমিটি গঠন

কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় বেলায়েত হোসেন শিক্ষাবৃত্তি পেল ১০০ মেধাবী শিক্ষার্থী, দেওয়া হলো ২০ লাখ টাকা

প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

৬ ঘন্টা আগে
প্রশাসনে দুর্নীতি ও অনিয়ম রুখতে বদলি-পদায়নে লটারি পদ্ধতি চালু

প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

৬ ঘন্টা আগে
প্রবাসীদের আইনি সুরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

৭ ঘন্টা আগে
মেহেরপুরেও ছিল তার সাংগঠনিক নেতৃত্ব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।