লগইন
চুয়াডাঙ্গায় নির্বিচারে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ৩১ জুলাই, ২০২৬ | ০৮:০২ রাত ২৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গায় নির্বিচারে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন জায়গায় নির্বিচারে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশবাদী সংগঠন জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা এবং সবুজ বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ৩১ জুলাই বৃহস্পতিবার বিকালে চুয়াডাঙ্গায় গাছ কাটার ঘটনাস্থলেই প্রথমে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। পরে সরকারি কলেজের মুক্তমঞ্চের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের (ডিসি) বরাবর স্মারকলিপি প্রদানের লক্ষ্যে একটি প্রতিবাদমূলক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থার মুখপাত্র জনাব আরাফাত রহমান ও মাহমুদুল হাসান বলেন, নির্বিচারে গাছ কাটা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তারা গাছ কাটার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় সংগঠনের সদস্য আল রাব্বি, স্বাধীন আহমেদ, আকাশ ও তানজীম মুন্না, সবুজ বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষে জাহিদ হাসান ভিক্টর, তুহিন ইসলাম, জয়দীপ শাহাসহ আরও অনেক পরিবেশকর্মী অংশ নেন।

বক্তারা চুয়াডাঙ্গার বর্তমান জলবায়ু পরিস্থিতি, তাপমাত্রা বৃদ্ধি, পরিবেশের ভারসাম্যহীনতা এবং বৃক্ষনিধনের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের জোর দাবি জানান।

মানববন্ধনে গাছ থেকে প্রাপ্ত অক্সিজেনের সংকটকে প্রতীকীভাবে তুলে ধরতে অক্সিজেন মাস্ক ব্যবহার করে সচেতনতামূলক প্রদর্শনী করা হয়, যা পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে এবং পরিবেশ রক্ষার বার্তাকে আরও জোরালো করে তোলে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৪৮ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৪৯ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।