সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুকুরে ডুবে ৮ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় পুকুরে ডুবে মো. জুনাইদ নূর ইসলাম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে জয়রামপুর স্টেশনপাড়ার হালসাপাড়ায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত জুনাইদ স্টেশনপাড়ার বাসিন্দা মো. রুবেল মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে জুনাইদ তার বন্ধুদের সঙ্গে হালসাপাড়ার রমজান আলীর পুকুরে শাপলা ফুল তুলতে গিয়েছিল। অসাবধানতাবশত সে হঠাৎ পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।
জুনাইদের সঙ্গে থাকা অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত পুকুরে নেমে তাকে খুঁজতে শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর দুপুর আনুমানিক ১টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার প্রাণপাখি উড়ে গেছে বলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন।
এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুর বাবা রুবেল মন্ডল দামুড়হুদা মডেল থানায় একটি অপমৃত্যুর সংবাদ দিয়েছেন। এ বিষয়ে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বলে থানা সূত্রে জানা গেছে। এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার শিক্ষক এনামুল হক সাময়িক বরখাস্ত
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় আড়ম্বরপূর্ণ আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন
২ ঘন্টা আগে
আলমডাঙ্গার জামজামি মধুপুরে অবৈধ কয়লা তৈরির কারখানায় প্রশাসনের অভিযান : মালিক নিজের হাতেই ভাঙল নিজের কারখানা
৪ ঘন্টা আগে