লগইন
চলে গেলেন অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান
বড় করে দেখুন
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২৪ জুন, ২০২৬ | ০৩:৫৮ দুপুর ৩৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
চলে গেলেন অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান

ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মাহবুবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ জুন ২০২৬) সকালে ঢাকার বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল, শ্যামলীতে চিকিৎসাধীন অবস্থায় ৮.৪৫ ঘটিকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার ইশার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় পৌর গোরস্থানে তাঁকে দাফন করা হবে।

অধ্যাপক মাহবুবুর রহমানের মৃত্যুর খবরে ঝিনাইদহের শিক্ষাঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখতে তাঁর ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা শহরের আদর্শপাড়ার বাসভবনে ভিড় জমান।

অধ্যাপক মাহবুবুর রহমান ১৯৪২ সালে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের নওলামারি গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন এলাকার সর্বজনমান্য মাওলানা আরশাদুল আলম রহ.। ছাত্রজীবন থেকেই অধ্যাপক মাহবুবুর রহমান অত্যন্ত প্রখর মেধার অধিকারী ছিলেন। শিক্ষা ও কর্মজীবনের সবক্ষেত্রেই তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ২০০১ সালে ঝিনাইদহ সরকারি কেসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন।

দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ঝিনাইদহসহ পার্শ্ববর্তী অঞ্চলের হাজারও আলোকিত মানুষ গড়ার কারিগর ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

৪১ মিনিট আগে
এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মন্ত্রী মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

৪১ মিনিট আগে
ইরানে পুনরায় সামরিক হামলার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের, সর্বাত্মক জবাবের হুঁশিয়ারি তেহরানের

দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

১ ঘন্টা আগে
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী

মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

২ ঘন্টা আগে
মেহেরপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে এক রাতেই আটক ৪৯

ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

৪ ঘন্টা আগে
ভ্যানিটি ফেয়ারের অনুসন্ধানে নতুন মোড়

নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

৪ ঘন্টা আগে
নওগাঁয় নিষিদ্ধ সংগঠনের ২ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও  চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার

দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

৬ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক

চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি

টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

৭ ঘন্টা আগে
টাইগার শ্রফের গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।