লগইন
চিলাভালকীর রাফিন হত্যা মামলার আসামি খেজুরতলা গ্রা‌মের শ‌রিফুল ইসলাম কালু গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ আগস্ট, ২০২৬ | ০১:৪১ রাত ৪২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চিলাভালকীর রাফিন হত্যা মামলার আসামি খেজুরতলা গ্রা‌মের শ‌রিফুল ইসলাম কালু গ্রেফতার

আলমডাঙ্গায় মুক্তিপণের জন্য অপহরণের পর কিশোর রাফিন হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাবিবপুর মসজিদ মার্কেট এলাকা থেকে শরিফুল ইসলাম কালু (৩৫) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়। এ নিয়ে আলোচিত এ মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে।

গ্রেফতার শরিফুল ইসলাম আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা বাজারপাড়ার মৃত মুরজুল হকের ছেলে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সার্বিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তদন্তে উঠে এসেছে, গত ৫ জুন সন্ধ্যায় চিলাভালকী গ্রামের ভ্যানচালক রাফিনকে মোবাইল ফোনে ডেকে মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর এলাকার অর্জুন খালের পাশে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে রাফিনের ব্যবহৃত মোবাইল ফোন থেকেই পরিবারের সদস্যদের কাছে কল করে নির্যাতনের শব্দ শোনানো হয় এবং ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবার মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ অর্জুন খালে ফেলে পালিয়ে যায় আসামিরা।

প্রসঙ্গত, আলমডাঙ্গা উপজেলার চিলাভালকী গ্রামের সৌদি প্রবাসী আক্তার হোসেনের ছেলে রাফিন গত ৫ জুন নিখোঁজ হন। পরিবারের অভিযোগের ভিত্তিতে আলমডাঙ্গা থানায় অপহরণের মামলা দায়ের করা হয়। নিখোঁজের নয় দিন পর, ১৩ জুন কুতুবপুর লাল ব্রিজসংলগ্ন অর্জুন খাল থেকে তার পচাগলা মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা পরনের জিন্স প্যান্ট দেখে মরদেহ শনাক্ত করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তারা পুলিশ প‌রিদর্শক অপা‌রেশন হো‌সেন আলী জানান, প্রযুক্তিগত তথ্য, মোবাইল ফোন ট্র্যাকিং এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে শরিফুল ইসলাম কালুর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে গাজীপুরের কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া শরিফুল ইসলাম কালুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩৫ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩৫ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।