লগইন
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলমডাঙ্গায় মাতৃদুগ্ধ বিকল্প আইন নিয়ে আলোচনা সভা
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৭ আগস্ট, ২০২৬ | ০৮:৩৫ সকাল ২৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলমডাঙ্গায় মাতৃদুগ্ধ বিকল্প আইন নিয়ে আলোচনা সভা

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ এবং মাতৃদুগ্ধ বিকল্প বিধি, ২০১৭ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য ও পরিার পরিকল্পনা কর্মকর্তা ডা শারমিন আক্তারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, প্রাণীসম্পদ কর্মকর্তা এসএম মাহমুদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান রেজা, আনসার ভিডিপি অফিসার ফেরদৌসী খাতুন, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মেহেরাজ হোসেন, আলমডাঙ্গা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, ওসমানপুর প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইকবাল উদ্দীন, ব্রাকের প্রোগ্রাম অফিসার আসিফ জোয়ার্দ্দার অন্তর, পিকেএসপির উপজেলা সমন্বয়ক বিফুল আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ক অফিসের স্টাফ মহসীন মোড়ল প্রমুখ।

সভায় মাতৃদুগ্ধের বিকল্প পণ্যের প্রচার, বিপণন ও ব্যবহারের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়। বক্তারা বলেন, নবজাতক ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে জন্মের পরপরই মাতৃদুগ্ধ পান করানো এবং প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর কোনো বিকল্প নেই। এ কারণে মাতৃদুগ্ধের বিকল্প পণ্যের অনিয়ন্ত্রিত প্রচার ও বিপণন রোধে আইনটি কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপস্থিত অংশগ্রহণকারীদের মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ ও মাতৃদুগ্ধ বিকল্প বিধি, ২০১৭-এর উদ্দেশ্য, প্রয়োগ এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় এসব আইনের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি শিশুদের সুস্থ বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করতে মাতৃদুগ্ধ পান করানোর বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩৫ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩৬ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।