লগইন
আলসডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে সরকারি কা‌র্যক্রমে বাধা ও চাঁদা দাবির অপরাধে যুবকের ১৫ দিনের কারাদণ্ড
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ আগস্ট, ২০২৬ | ০৯:০৫ রাত ৩১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলসডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে সরকারি কা‌র্যক্রমে বাধা ও চাঁদা দাবির অপরাধে যুবকের ১৫ দিনের কারাদণ্ড

আলমডাঙ্গায় সাংবাদিক পরিচয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেওয়া ও অনুদানের নামে অর্থ দাবি করার অভিযোগে সবুজ শেখ (৪০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

সাংবা‌দিক প‌রিচয়দানকারী সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার কাছেদ আলীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী নিজ কার্যালয়ে নিয়মিত শুনানি কার্যক্রমে ব্যস্ত ছিলেন। এ সময় ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি পত্রিকার পরিচয়পত্র নিয়ে সবুজ শেখ তার কার্যালয়ে প্রবেশ করেন। নিজেকে ওই পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে তিনি ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণের জন্য সহায়তা হিসেবে অর্থ দাবি করেন।

বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে সহকারী কমিশনার (ভূমি) তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সবুজ জানান, তারা ঢাকায় প্রতিনিধি সম্মেলনে যাওয়ার জন্য বিভিন্ন ব্যক্তির কাছ থেকে সহযোগিতা সংগ্রহ করছেন। তবে তিনি ওই পত্রিকায় কোনো দিন সংবাদ পাঠিয়েছেন কি না, জানতে চাইলে তা স্বীকার করতে পারেননি।

পরে পত্রিকাটির পরিচয়পত্রে উল্লেখিত তথ্য যাচাই করা হয়। অনলাইনে পত্রিকাটির কার্যক্রম অনুসন্ধান করেও চুয়াডাঙ্গা-সংক্রান্ত কোনো সংবাদ পাওয়া যায়নি বলে জানা গেছে। এমনকি পরিচয়পত্রে উল্লেখিত সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

এ ঘটনায় সরকারি দাপ্তরিক কার্যক্রমে বাধা সৃষ্টি এবং অর্থ দাবি করার বিষয়টি আমলে নিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে সবুজ শেখকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৬ ধারায় দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডাদেশের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে ব‌লে জানা গেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩৬ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩৬ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।