লগইন
আলমডাঙ্গায় থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬জন গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ আগস্ট, ২০২৬ | ১০:৪১ রাত ৩৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় থানা পুলিশের পৃথক মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬জন গ্রেফতার

আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদকসহ ৬জনকে গ্রেফতার করেছে। ১১ আগস্ট মঙ্গলবার দিনগত রাতে তাদেরকে ট্যাপেন্টাডল, গাঁজা ও ইনজেকশনসহ গ্রেফতার করে নিয়ে আসে।

জানাগেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিক নির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিট একযোগে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় আলমডাঙ্গা পাইকপাড়া ক্যাম্প পুলিশের এসআই ওয়াহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়ার দাসপাড়ায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে পাইকপাড়া গ্রামের চরপাড়ার হাসমত মন্ডলের ছেলে রাকিব(২১), পারকুলা আবাসনের রতন আলীর ছেলে সজিব (২০) ও মিরপুর উপজেলার ইশালমারি গ্রামের হাফিজুল ইসলামের ছেলে আব্দুল আলিম হৃদয়কে(১৯) গ্রেফতার করে। তাদের নিকট থেকে ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

একই রাতে আলমডাঙ্গা থানার এসআই কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মিরপুর খালমাগুড়া রেলগেট এলাকার কোরবান সরদারের ছেলে মামুনকে(৩২) গাঁজাসহ গ্রেফতার করে।

অপরদিকে এসআই তাইজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গোবিন্দপুর মাঠপাড়ার আমির আলীর ছেলে মহির উদ্দিনকে (৪০) ২টি ইনজেকশনসহ গ্রেফতার করে নিয়ে আসে।

এদিকে, আলমডাঙ্গা থানার শোভন কুমার কুন্ডু অভিযান চালিয়ে মাদক মামলায় তদন্তে প্রাপ্ত আসামী ভোগাইল বগাদী গ্রামের সামাদ আলীর ছেলে মোহাম্মদ লিটন আলী(৩৪) গ্রেফতার করে।

গ্রেফতারদের মধ্যে মোহাম্মদ লিটন আল কে নিয়মিত মামলায় আদালতে প্রেরন এবয় রাকিব, সজিব,আব্দুল আলিম হৃদয়, মহির উদ্দিন ও মামুনকে সামারি ট্রায়াল কোর্ট কর্তৃক তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩৪ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩৫ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।