আলমডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আলমডাঙ্গা পৌর এলাকার ঐতিহ্যবাহী এরশাদপুর একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী হাসিবুল হক (লিপু)। তিনি নিজস্ব অর্থায়নে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় এরশাদপুর একাডেমিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসিবুল হক (লিপু) বলেন, “একটি গাছ, একটি প্রাণ, একটি ভবিষ্যৎ”—এই বিশ্বাস থেকেই আমাদের সবার বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, সরকারের ঘোষিত ‘ন্যাশনাল গ্রীন মিশন’ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রাশেদুল ইসলাম, খন্দকার আব্দুল কাদির, আবু সায়েম লিপু, আসাদুজ্জামান বাবু, হুমায়ুন চৌধুরী, আব্দুস সামাদ, মুকুল, আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং মেয়র প্রার্থীদাম হাসিবুল হক লিপুর সমর্থকবৃন্দ।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা গড়ে তুলতে আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তাঁদের প্রত্যাশা, প্রতিটি শিক্ষার্থী অন্তত একটি করে গাছের দায়িত্ব নিলে ভবিষ্যতে আরও সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি
১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া
১৩ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা
১৪ ঘন্টা আগে