আলমডাঙ্গায় সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাষ্ট্রীয় প্রয়োজনে জরুরি ভিত্তিতে সার ডিলার নিয়োগের জন্য জমা পড়া আবেদন যাচাই-বাছাই, বর্তমান সার পরিস্থিতি, জব্দকৃত সার ব্যবস্থাপনা ও সার সরবরাহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি শাহীনূর আক্তারের সভাপতিত্বে সভাটি উপস্থাপনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ।
সভায় জানানো হয়, আলমডাঙ্গা উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন্য মোট ১৯২টি আবেদন জমা পড়েছে। এসব আবেদন যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের নির্বাচন করতে ৪টি উপকমিটি গঠন করা হয়েছে। প্রতিটি উপকমিটিকে ৪টি করে ইউনিয়নের আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
চারটি উপকমিটির আহ্বায়ক করা হয়েছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা মুজাইল নাবিলা, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা এবং সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. উজ্জ্বল কুমার কুন্ডু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবরিনা মুজাইল নাবিলা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উদয় রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশন) হোসেন আলী, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা সেলিম রেজা, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার(অ.দা), মৎস্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুস ছাত্তার, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার কুন্ডু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মতিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন, উপজেলা বিএনপির সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান মিনাজ উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুল মাস্টার, বিসিআইসি সার ডিলার আব্দুল বারী, আসিফ আল নুর তামিম, এমএস জোহা কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ঈসা খান, আমজাদ হোসেন, পান্না মিয়া, কাজলি আক্তার প্রমুখ।
সভায় বর্তমান সার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের কাছে সার সরবরাহ স্বাভাবিক রাখা, সারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং সরকারি নীতিমালা অনুসরণ করে ডিলার নিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বিভিন্ন অভিযানে জব্দ করা সার যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনূর আক্তার বলেন, কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে হবে। ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে আবেদনগুলো যাচাই-বাছাই করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদার জুড়ানপুরে আল মাসুম বাবুর বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, জনজোয়ারে মুগ্ধ প্রার্থী
১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
২২ ঘন্টা আগে
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
১ দিন আগে