লগইন
আলমডাঙ্গায় রহস্যজনকভাবে নিখোঁজ দুদিন পর ফিরলেন  রাজাবুল।। বাবাকে ‘শায়েস্তা’ করতেই অপহরণের নাটক
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৩ আগস্ট, ২০২৬ | ১০:২৬ দুপুর ২৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় রহস্যজনকভাবে নিখোঁজ দুদিন পর ফিরলেন রাজাবুল।। বাবাকে ‘শায়েস্তা’ করতেই অপহরণের নাটক

রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার দুই দিন পর ফিরে এসেছেন চুয়াডাঙ্গা আলমডাঙ্গার ওসমানপুর গ্রামের রাজাবুল ইসলাম (৩৫)। বুধবার (১২ আগস্ট) রা‌তে চুয়াডাঙ্গায় ফিরে তিনি নিজেই স্ত্রীকে ফোন করে ফিরে আসার খবর দেন। পরে খবর পেয়ে রাতে তাকে হেফাজতে নেয় আলমডাঙ্গা থানা পুলিশ।

পরিবারের ভাষ্য ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বাবাকে ‘শায়েস্তা’ করার উদ্দেশ্যে নিজের নিখোঁজ হওয়ার ঘটনা সাজিয়ে সিলেটে চলে যান রাজাবুল। সেখানে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে ঘোরাঘুরি করে বুধবার চুয়াডাঙ্গায় ফেরেন তিনি। তবে নিখোঁজ হওয়ার আগে স্ত্রীকে পাঠানো ভয় পাওয়ার মেসেজসহ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

এর আগে রোববার (১০ আগস্ট) রাতে নিজের ব্রয়লার মুরগির খামার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন রাজাবুল। রাত আনুমানিক আড়াইটার দিকে তিনি স্ত্রীকে মেসেঞ্জারে দ্রুত মেজো ভাইকে সঙ্গে নিয়ে খামারে আসতে বলেন। আশপাশে কেউ ফিসফিস করে কথা বলছে এবং তার খুব ভয় করছে—এমন কথাও মেসেজে উল্লেখ করেন তিনি।

তবে গভীর রাতে স্ত্রী ঘুমিয়ে থাকায় মেসেজটি তখন দেখতে পাননি। সকালে ঘুম থেকে উঠে মেসেজ দেখে খামারে ছুটে যান তিনি। সেখানে রাজাবুলকে পাওয়া যায়নি। খামারে পড়ে ছিল তার মোবাইল ফোন ও পরনের জামাকাপড়। এরপর পরিবারের লোকজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় রাজাবুলের পরিবার আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেয়। বিষয়টি নিয়ে এলাকায় অপহরণসহ নানা আশঙ্কা তৈরি হয়।

নিখোঁজের পর রাজাবুলের বাবা আয়নাল হক জানিয়েছিলেন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকেই ছেলের সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়। রাজাবুল রাগ করে মুরগির খামারে রাতযাপন করতেন। ছেলের শ্বশুর-শাশুড়ির সঙ্গেও তাদের বিরোধ রয়েছে বলে দাবি করেছিলেন তিনি।

আয়নাল হকের ভাষ্য ছিল, এসব বিষয় নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের মণ্ডল-মাতব্বরদের নিয়ে সালিশে বসার কথা ছিল। এর আগেই রাজাবুল নিখোঁজ হন। তিনি আশঙ্কা করেছিলেন, তাকে ‘শায়েস্তা’ করতেই ছেলে আত্মগোপনে থাকতে পারেন।

দুই দিন পর রাজাবুলের ফিরে আসায় সেই আশঙ্কাই নতুন করে সামনে এসেছে। তবে নিখোঁজ হওয়ার আগে স্ত্রীকে ভয় পাওয়ার কথা জানিয়ে মেসেজ পাঠানো এবং পরে সিলেটে চলে যাওয়ার বিষয়টি নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। পুরো ঘটনা তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

রাজাবুল ফিরে আসার পর রাতে পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে তাকে তার বাবা আয়নাল হকের জিম্মায় দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও আয়নাল হক ছেলেকে নিজের জিম্মায় নিতে অস্বীকৃতি জানান। ফলে রাতেই পুলিশ হেফাজতে রাখা হয় রাজাবুলকে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, “রাজাবুল ইসলাম ফিরে এসেছেন। খবর পেয়ে পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি সিলেটে গিয়েছিলেন এবং শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় অবস্থান করেছিলেন। কেন তিনি এভাবে নিখোঁজ হয়েছিলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ওসি আরও বলেন, “নিখোঁজ হওয়ার আগে তার স্ত্রীকে পাঠানো মেসেজসহ পুরো বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। তার সঙ্গে কথা বলে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।”

রাজাবুলের ফিরে আসায় অপহরণের আশঙ্কার অবসান হলেও রাতের রহস্যজনক মেসেজ, খামারে মোবাইল-জামাকাপড় রেখে যাওয়া এবং পরে সিলেটে অবস্থানের ঘটনায় এখন নতুন করে রহস্য তৈরি হয়েছে। তদন্তেই জানা যাবে, ঘটনাটি নিছক আত্মগোপন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩৬ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩৬ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।