লগইন
আলমডাঙ্গায় পু‌লি‌শের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেফতার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ০৯ আগস্ট, ২০২৬ | ০৭:৪১ সকাল ২৬৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় পু‌লি‌শের পৃথক পৃথক অভিযানে বিভিন্ন মামলায় ৮ আসামি গ্রেফতার

আলমডাঙ্গায় পুলিশের পৃথক অভিযানে ৮ আসামি গ্রেফতার

ট্যাপেন্টাডলসহ ৩ জন গ্রেফতার, সামারি ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৮ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে মাদক মামলার আসামি, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মাদক ও চোরাচালানবিরোধী অভিযানসহ নিয়মিত আসামি গ্রেফতার অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আলমডাঙ্গা থানার এসআই আলমগীর হোসেন, এসআই শোভন কুমার কুন্ডু, এসআই আলমগীর কবীর, পাইকপাড়া পুলিশ ক্যাম্পের এসআই ওয়াহিদুল ইসলাম ও এসআই ফিরোজ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালান।

অভিযানে আলমডাঙ্গা রেলস্টেশন এলাকা থেকে স্টেশনপাড়ার রেজাউল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩১) ও কামালপুর গ্রামের ইয়ার আলীর ছেলে হাফিজুর রহমানকে (২৬) ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এছাড়া কালিদাসপুর ইউনিয়নের পারকুলা আবাসন এলাকা থেকে পারকুলা খালপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে নাজমুল ইসলাম মালিথাকে (৩২) ২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

আলমডাঙ্গা থানার ৫ নম্বর মাদক মামলার আসামি হারদী কাউন্সিলরপাড়ার মোহাম্মদ জসিম মন্ডলের ছেলে খোকন আলী (২৬), আলমডাঙ্গা থানার ১৬ নম্বর মামলার আসামি আসাননগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মানিক ইসলাম (২৬) এবং দর্শনা-আন্দুলবাড়িয়া গ্রামের মৃত নজর আলীর ছেলে রাসেদুল ইসলামকে (২৬) গ্রেফতার করা হয়।

অন্যদিকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ঘোষবিলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মোল্লা ফাহাদ তানভির (২৪) এবং নগর বোয়ালিয়া গ্রামের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মৃত আজিজুর রহমানের ছেলে জানিক ওরফে জানিককেও গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে রবিউল ইসলাম, হাফিজুর রহমান ও নাজমুল ইসলাম মালিথাকে সামারি ট্রায়াল কোর্টে তাৎক্ষণিক বিচারের জন্য আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৩৪ মিনিট আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

৩৫ মিনিট আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৪ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৪ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১১ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১২ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১২ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় এসএসসি টেস্টের ইংরেজি প্রশ্ন ফাঁসের অভিযোগে কোচিং পরিচালকসহ আটক ২ : মুচলেকায় মুক্তি

রাসেল মিয়া

১৩ ঘন্টা আগে
রাসেল মিয়া

দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

১৪ ঘন্টা আগে
দর্শনা কেরু ট্রেনিং কমপ্লেক্সে সিডিএ ও সিআইসিদের মতবিনিময় ও প্রশিক্ষণ সভা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।