লগইন
আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ উদ্বোধন
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ আগস্ট, ২০২৬ | ১২:১৬ রাত ২৪৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণ উদ্বোধন

 বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের আওতায় আলমডাঙ্গা উপজেলার প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২১ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুমে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আগামী ৩০ আগস্ট এ প্রশিক্ষন শেষ হবে।

প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ এবং আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নকে লক্ষ্য করে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন প্রান্তিক পেশাজীবীরা অংশগ্রহণ করছেন। এরমধ্যে ছিলেন নাপিত, জুতা মেরামতকারী, বাশ বেতের জিনিস তৈরীকারী, কামার ও লোকজ শিল্পী।

আলমডাঙ্গায় সফট স্কিলস প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আলমডাঙ্গা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি এএসএম শাহনেওয়াজ মেহেদী। এসময় তিনি বলেন, সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানা ধরনের বাস্তবমুখী কর্মসূচি গ্রহণ করেছে। শুধু আর্থিক সহায়তা নয়, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। বর্তমান যুগে কারিগরি জ্ঞানের পাশাপাশি সফট স্কিলস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ দক্ষতা, সময় ব্যবস্থাপনা, নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস একজন মানুষকে কর্মক্ষেত্রে সফলতার দিকে এগিয়ে নেয়। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে আত্মনির্ভরশীল হতে পারবেন। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে তারা নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানোর পাশাপাশি পরিবার ও সমাজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আইনাল হক, প্রশিক্ষক এস এম দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবা অফিসের সুপারভাইজার শামীমা নাসরিন, ইউনিয়ন সমাজকর্মী খোদা বক্স, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, রুমা খাতুনসহ সমাজসেবা বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবমুখী উল্লেখ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে আরও দক্ষ, সচেতন ও সফল হতে সহায়তা করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

১ মিনিট আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

১ মিনিট আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

১ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

২ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

২ ঘন্টা আগে
রাজধানীর আইসিসিবিতে ২১তম জাতীয় ফার্নিচার মেলা শুরু

ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

৬ ঘন্টা আগে
ইসরায়েলে শক্তিশালী নতুন সরকার গড়ার ঘোষণা নেতানিয়াহুর

চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

৬ ঘন্টা আগে
চাওয়া পাওয়া — আলেয়া মান্নান

বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

১৩ ঘন্টা আগে
বাংলাদেশে একাধিক ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

বাবার সাথে হাটযাত্রা

১৪ ঘন্টা আগে
বাবার সাথে হাটযাত্রা

পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

১৪ ঘন্টা আগে
পদ্মার চরে আধিপত্য বিস্তার নিয়ে কাকন ও কালু বাহিনীর গোলাগুলি, শতাধিক ফায়ারের দাবি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।