আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণাকালে জামায়াত প্রার্থীর সমর্থকদের উপর হামলা, থানায় অভিযোগ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী প্রচারণাকালে বিরোধী প্রার্থীর সমর্থকদের উপর হামলা, থানায় অভিযোগ
আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের কয়রাডাঙ্গা এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালীন দাড়িপাল্লার প্রার্থীর সমর্থকরা লাঞ্ছনা ও হামলার শিকার হয়েছেন। অভিযোগ রয়েছে, জামায়াতের প্রার্থীর পক্ষ থেকে প্রচারণা চলাকালীন তাদের বাধা প্রদান করে মারধর করা হয় এবং এক ভুক্তভোগীর স্মার্টফোন ছিনিয়ে ভেঙে ফেলা হয়।
এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগকারী মোছা: ময়না খাতুন বলেন, ২২ জানুয়ারি দুপুর ১২:৩০ মিনিটের দিকে কয়রাডাঙ্গা এলাকায় মোঃ ফয়জুল ইসলামের মুদি দোকানের সামনে দাঁড়িপাল্লার প্রার্থীর পক্ষে প্রচারণা চলাকালীন বিএনপির লোকজনতো বাধা দেয়।
পরে বিবাদীগণ ও অজ্ঞাত আরো কয়েকজন তাদের ওপর কিল-ঘুষি, হিজাব-উড়ন, লাঞ্ছনা চালায়। এরপর রত্না খাতুনের স্মার্টফোন ১নং বিবাদী মোঃ আব্দুস সালাম বিপ্লব তার হাত থেকে ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলে।
ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। মোছা: ময়না খাতুন অভিযোগে বলেন, “এভাবে ভয়ভীতি ও হামলা চালালে নির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হবে না। সাধারণ মানুষ আতঙ্কে আছে।
অভিযোগে আরও বলা হয়েছে, ওই এলাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা ভোটারদের উদ্দেশ্যে হুমকিমূলক ভাষায় কথা বলেন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও এলাকার শান্তি-শৃঙ্খলা ভেঙে পড়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইল বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন
১১ মিনিট আগে
কৃত্রিম সংকট রোধ ও ডিলারদের মজুত- বিক্রির হিসাব যাচাই সরেজমিনে পরিদর্শন; চুয়াডাঙ্গায় মাঠে নামছেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব
১৫ মিনিট আগে
চুয়াডাঙ্গায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
২ ঘন্টা আগে